শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | তরতরিয়ে নামবে ব্লাড সুগার, ছেঁকে বেরবে কোলেস্টেরল! রোজ সকালে এই পাতা চিবিয়ে খেলেই কুপোকাত হাজার রোগ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ এপ্রিল ২০২৫ ২০ : ৪১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আধুনিক জীবনযাত্রায় অল্প বয়সেই শরীরে হানা দিচ্ছে ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো ক্রনিক অসুখ। সঙ্গে পিছু নেয় হার্টের রোগ, নিউরোপ্যাথি সহ আরও নানা জটিল সমস্যা। যার জন্য বেশ কিছু খাবারকে খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কারিপাতা তারই মধ্যে অন্যতম। যাকে দক্ষিণের রান্নাঘরের রানি বললেও অত্যুক্তি হবে না। আজকাল বাংলার হেঁশেলেও এই পাতা বেশ জনপ্রিয়। পোহা, উপমা থেকে ভিন্ন স্বাদের ডাল সহ বিভিন্ন রান্নায় কারিপাতা ব্যবহার করেন বাঙালিরা। কিন্তু শুধু খাবারের স্বাদ বদলই নয়, জানেন কী এই পাতার রয়েছে অজস্র গুণ? গবেষণা বলছে, খালি পেটে কারিপাতা চিবিয়ে খেলে একাধিক রোগ প্রতিরোধ করা সম্ভব। 

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে: সুগারের রোগীদের জন্য কারি পাতা খুবই কার্যকরী। শরীরে গ্লুকোজ উৎপাদনে বাধা তৈরি করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কারিপাতা। এই পাতার নির্যাস ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রতিরোধ করতে পারে।
২. কোলেস্টেরল বশে থাকে: কারিপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে এই উপাদানটি। অক্সিডেটিভ স্ট্রেস বশে থাকলে রক্তে খারাপ কোলেস্টেরল বা ‘এল়ডিএল’ নিয়ন্ত্রণে থাকে এবং ‘এইচডিএল’ বা ভাল কোলেস্টেরল বাড়িয়ে তুলতে উদ্দীপকের মতো কাজ করে। খালি পেটে কারিপাতা খাওয়ার অভ্যাস কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্যেও ভাল, স্ট্রোকের ঝুঁকি কমায়। 
৩. হজমশক্তি বাড়ায়: কারিপাতায় রয়েছে ফাইবার ও অ্যালকালয়েডস। যা হজমের জন্য উৎসেচক ক্ষরণে সাহায্য করে। খালি পেটে নিয়ম করে কারিপাতা খেলে সারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। সঙ্গে শরীরে মেটাবলিজম ঠিক রাখতেও সাহায্য করবে। 
৪. ওজন কমে: শরীর থেকে টক্সিন ও অপ্রয়োজনীয় মেদ দূর করতে ম্যাজিকের মত কাজ করে কারিপাতা। এই পাতার বেশ কিছু উপাদান স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। খালি পেটে কারিপাতা খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে। ঘন ঘন খাওয়ার প্রবণতা থাকে না
৫. চোখের স্বাস্থ্য: ভিটামিন এ থাকার জন্য কারি পাতা খালি পেটে খেলে চোখের স্বাস্থ্য উন্নত হয়। এর বিটা ক্যারোটিন ক্যাটারাক্ট ও অন্যান্য সমস্যার সঙ্গে শরীরকে যুঝতে সাহায্য করে। 
৫. চুল ও ত্বক: বিশেষজ্ঞদের মতে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভাল থাকে। এই পাতার অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ই, ভিটামিন বি ও সি চুল ও ত্বকের জেল্লা ফেরাতেও খুবই উপকারী।

কীভাবে খাবেন?
কারিপাতা ভাল করে ধুয়ে নিয়ে কাঁচা খেতে পারেন। গরম জলে ১০ মিনিট ফুটিয়ে সেই জল ঠাণ্ডা করে ছেঁকে নিয়েও খাওয়া যায়। এছাড়া, এই পাতা ব্লেন্ডারে পেস্ট করে জলে গুলে খেতে পারেন। আবার শুকনো কড়াইতে ভেজে ভেষজ চা, স্যুপে ব্যবহার করতে পারেন কারিপাতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া