বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ এপ্রিল ২০২৫ ২০ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ভারতীয় রেলের সোনার সময় চলছে। নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরেই রেল পরিষেবাগুলিকে আধুনিকীকরণ এবং উন্নত করার জন্য কোনও প্রচেষ্টা বাকি রাখেনি। উন্নত টিকিট পরিষেবা থেকে শুরু করে উচ্চমানের কোচ, রেল ব্যবস্থার সংস্কারের কাজ চলছেই। কিন্তু আপনি কি জানেন ভারতে রেলের কোচগুলি কোথায় তৈরি করা হয় এবং সেটি বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানা। আসুন জেনে নেওয়া যাক।
বিশ্বের বৃহত্তম রেল কোচ তৈরির কারখানাটি তামিলনাড়ুতে অবস্থিত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)টি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের পারম্বুরে অবস্থিত। ১৭০টিরও বেশি ধরনের কোচ, এর মধ্যে রয়েছে বন্দে ভারত, মেট্রো, ইএমআই, ডিএমইউ, মেমু এবং অন্যান্য নানা ধরনের কোচ তৈরি হয় আইসিএফ-এ।
২০২০ সাল থেকে প্রতি বছর ৪০০০ এরও বেশি কোচ তৈরি করছে আইসিএফ। ২০২৪ সালের জুন পর্যন্ত আইসিএফ ৭৫ হাজার রেল কোচ তৈরি করে ফেলেছে। যার মধ্যে বন্দে ভারতের কোচও রয়েছে।
আইসিএফ-এর কারখানাটি দু'টি ভাগে বিভক্ত। একটি শেল ডিভিশন এবং অপরটি ফার্নিশিং ডিভিশন। শেল ডিভিশনে ১৪টি ইউনিট রয়েছে। সেখানে ট্রেনের কোচের কাঠামো এবং ধাঁচ তৈরি হয়। কোচ তৈরির পর, এটি হুইল সেটের উপর স্থাপন করা হয়। এর পর কোচগুলি যায় ফার্নিশিং বিভাগে। সেখানে কোচের ভিতরের আসবাবপত্র, বাইরের রঙ, কোচের আলোর কাজ এবং কোচের অন্যান্য কাজ করা হয়।
১৯৫৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইসিএফ-এর উদ্বোধন করেন। খরচ হয়েছিল প্রায় সাড়ে সাত কোটি টাকা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হল প্রাচীনতম উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটি। ফার্নিশিং ডিভিশনটি ১৯৬২ সালের ২ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল।
চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে রেল কোচগুলি বিদেশেও রপ্তানি করা হয়। ১৯৬৭ সালে থাইল্যান্ডে প্রথম রপ্তানি করা হয়েছিল। এর পর থেকে আফ্রিকা এবং এশিয়ার ১৩টিরও বেশি দেশে রপ্তানি করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?