রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী দিবস। বুধবারে জৈন সম্প্রদায়ের উদ্যোগে উদযাপিত হচ্ছে নবকার মহামন্ত্র দিবস। নেতাজি ইনডোরে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।
বক্তব্যের শুরুতেই সকলকে ধন্যবাদ জানান মমতা। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জৈনদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ঐক্য আর সম্প্রীতি থাকলে দেশ এগিয়ে যাবে, অর্থনীতি শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী বলেন, "বাংলায় দুর্গাপুজো থেকে ইদ, মহাবীর জয়ন্তী থেকে বড়দিন সব ধর্মের উৎসব যথাযথ মর্যাদায় পালন করা হয়। আমাকে গুলি করে মারলেও ঐক্যের পর থেকে সরব না।"
কোনও রাজনৈতিক দলের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ চাইলে যেমন দুর্গাপুজোয় অংশ নিতে পারেন। ঠিক সেভাবেই বড়দিন বা মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানের অংশগ্রহণে বাধা দেওয়া যায় না।" মহাবীর জয়ন্তী উপলক্ষে ১০ এপ্রিল রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। সে বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "সব ধর্মের মানুষ যাতে উৎসব পালন করতে পারেন সেটা দেখেই ছুটির ক্যালেন্ডার করা হয়।" তিনি বলেন, জৈন ধর্মের অনুষ্ঠানে যেমন তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক সেরকমই কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধনেও সব সম্প্রদায়ের মানুষের আমন্ত্রণ রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়ন থেকে, শিমলা স্ট্রিটে স্বামীজি বাড়ির প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, উদ্বোধনের পর দিঘার জগন্নাথ মন্দিরে পুজোর দায়িত্বে থাকবেন ইসকনের প্রভুপাদরা। মমতা বলেন, "ছোটবেলা থেকে বইয়ের পাতায় অনেক জৈন মন্দির সম্পর্কে পড়ার পর আমি একাধিকবার পরেশনাথ মন্দিরে গিয়েছি। আসলে এটাই বাংলার শক্তি যেখানে মনুষ্যত্বের পরিচয়টাই সবথেকে বড়। ধর্ম দিয়ে মানুষের বিচার করা যায় না।" নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে সম্প্রীতির বার্তাই দিলেন মমতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?