রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৯ এপ্রিল ২০২৫ ১৯ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো কল সেন্টারের আড়ালের নানা অছিলায় গ্রাহকদের ফোন নম্বর সংগ্রহ করে প্রতারণার ঘটনায় আট জনকে গ্রেপ্তার করল সাইবার থানার পুলিশ। মঙ্গলবার দক্ষিণ কলকাতার পাটুলির অন্তর্গত বৈষ্ণবঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১৮টি মোবাইল ফোন (যার মধ্যে ১০টি ডায়ালার ফোন), ৫৩টি সিম কার্ড, এবং একটি নোটবই উদ্ধার করা হয়েছে। অফিসটি সিল করে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
পুলিশ সূত্রে খবর, সাইবার থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভুয়ো কল সেন্টার প্রতারণা সংক্রান্ত মামলার তদন্তে নেমেছিল পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিবিম্ব পোর্টাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সন্দেহজনক নম্বর নজরে আসে তদন্তকারীদের। সেই নম্বরের সঙ্গে আরও অনেকগুলি নম্বরেরও খোঁজ মেলে। সেই নম্বর গুলির লোকেশন ট্র্যাক এবং কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশের সন্দেহ হয় একটি ভুয়ো টেলিকলার সার্ভিস সক্রিয় রয়েছে। সেই নম্বরের সূত্রে ধরে মঙ্গলবার পাটুলির বৈষ্ণবঘাটা এলাকার একটি বাড়িতে অবস্থিত একটি অফিসে হানা দেয় পুলিশ। সেখানে পৌঁছে দেখা যায়, নানা অছিলায় সম্ভাব্য গ্রাহকদের ফোন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, তারা বিভিন্ন অজুহাতে গ্রাহকদের ফোন করে প্রলুব্ধ করা হচ্ছিল। যেমন গ্রাহক কোন পণ্য অনলাইনে অর্ডার দিতে যে পিন কোড দিয়েছেন সেই এলাকায় না কি প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এর ফলে পণ্যটি কুরিয়ার বিভাগের মাধ্যমে পাওয়ার জন্য গ্রাহককে অনলাইনে টাকা প্রদান করতে হবে। গ্রাহকদের এও আশ্বাস দেওয়া হচ্ছিল যে, গ্রাহক এই অর্থ পাঠানোর পর পূর্বে দেওয়া টাকাও ফেরত পাবেন। নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁরা গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট মোডের মাধ্যমে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করছিল। কিন্তু টাকা পাঠানোর পর, গ্রাহকরা পণ্য তো পাননি, উপরন্তু টাকা ফেরতও পাননি।
অভিযানের সময় তদন্তকারীরা নানা কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সেখানে উপস্থিত সকলে সেই কাগজ দেখাতে ব্যর্থ হযন। সেখান থেকে বেশ কিছু প্রমাণ এবং নথি সংগ্রহ করা হয়েছে, যেগুলি কল সেন্টার চালাতে ব্যবহার হয় বলে জানিয়েছে পুলিশ। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে আহতেশাম পারভেজ ওরফে রিকি (২৬), অমিত কুমার (২৭), সোমু দাস (৩১), অভিক বোস (৩০), রাজেশ খান (৩০), সাদ্দাম হোসেন (৩৩), আরমান আলি (৩৫), রবি পাণ্ডা (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে আইটি আইন, ২০০০ এর ৬৬সি/৬৬ডি ধারায় এবং বিএনএস, ২০২৩ এর ধারা ৬১(২)/৩১৮(৪)/৩১৯(২)/৩৩৬(২)/৩৩৬(৩)/৩৩৮/৩৪০(২) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?