বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৯ এপ্রিল ২০২৫ ১৭ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ক্ষমতায় ফিরেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারমধ্যে অন্যতম শুল্কনীতি। ইতিমধ্যেই বুধবার থেকে আমেরিকা চীনের উপর ১০৪ শতাংশ হারে শুল্কের প্রয়োগ করবে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। বুধবার থেকে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া দ্রব্যের উপরেও ২৬ শ্তাংশ শুল্ক প্রয়োগের নিয়ম কার্যকরী হয়ে গেল। তবে আশার কথা ছিল, যেসব দ্রব্যের উপর এই শুল্ক-নীতি প্রয়োগ করেছে আমেরিকা, ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল-সহ বেশকয়েকটি দ্রব্য এর বাইরে ছিল।
কিন্তু আশাভঙ্গের ইঙ্গিত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই আশাও আর থাকছে না। ওষুধ এবং চিকিৎসাজাত পণ্যের উপরেও শুল্ক প্রয়োগ করতে চলেছেন ট্রাম্প। তেমনটাই ইঙ্গিত।
ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প সাফ জানিয়ে দেন, ‘আমরা খুব তাড়াতাড়ি ওষুধের উপর একটি বড় শুল্ক ঘোষণা করতে যাচ্ছি।‘ একই সঙ্গে জানিয়েছেন ওষুধ এবং চিকিৎসাজাত পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্তের পিছনে কারণ। জানান, বিভিন্ন দেশের এইসব পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলিকে আমেরিকায় স্থানান্তরিত করে লগ্নি টানতে উৎসাহিত করাই লক্ষ্য। ট্রাম্পের বক্তব্য, তাঁর এই সব সিদ্ধান্তে আদতে সুবিধা হবে আমেরিকারই।
এতে কতটা সমস্যায় পড়বে ভারতীয় সংস্থাগুলি? কেনই বা সমস্যার সম্মুখীন হতে পারে তারা? সমস্যার মূল কারণ, আমেরিকা ভারতের ওষুধজাত পণ্যের বৃহত্তম রপ্তানি বাজার। ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার তথ্য, ২০২৪-অর্থবর্ষে ভারতের ২৭.৯ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানির ৩১ শতাংশ বা ৮.৭ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রেই রপ্তানি হয়েছে।তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় জেনেরিক ওষুধের ৪৫ শতাংশেরও বেশি এবং বায়োসিমিলার ওষুধের ১৫ শতাংশ ভারত থেকেই রপ্তানি হয়। ডঃ রেড্ডি'স, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফসায়েন্সেস, সান ফার্মা এবং গ্ল্যান্ড ফার্মার মতো সংস্থাগুলি তাদের মোট আয়ের ৩০-৫০ শতাংশ আমেরিকান বাজার থেকেই আয় করেছে। বিশেষজ্ঞদের মতে, ওষুধ এবং চিকিৎসাজাত পণ্যের উপর শুল্ক আরোপ করলে তা ওয়াশিংটন-নয়াদিল্লি, দু’ জায়গায় বড় প্রভাব ফেলবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?