শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | থিকথিকে ভিড় কনসার্টে, হঠাৎ ভেঙে পড়ল নাইটক্লাবের ছাদ, উদ্ধার ৯৮টি নিথর দেহ

Pallabi Ghosh | ০৯ এপ্রিল ২০২৫ ১৬ : ১৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: জনপ্রিয় নাইটক্লাবে তখন উপচে পড়া ভিড়। তারকা, খেলোয়াড়, রাজনীতিক থেকে শুরু করে সাধারণ শ্রোতাদের ভিড়ে ঠাসা নাইটক্লাবটি। আচমকাই ঘটল বিপত্তি। লাইভ কনসার্ট চলাকালীন আচমকাই ভেঙে পড়ল নাইটক্লাবের ছাদ। তাতে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ৯৮ জনের। আহত হয়েছেন শতাধিক শ্রোতা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে। ডমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গোর জনপ্রিয় জেট সেট নাইটক্লাবের ছাদ ধসে দুর্ঘটনাটি ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯৮ জনের মৃত্যুর পাওয়া গেছে। আহত আরও ১৬০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।‌ ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ এখনও চালাচ্ছে উদ্ধারকারী দল। 

উদ্ধারকারী দলের প্রধান জুয়ান মেনুয়েল মেন্ডেজ জানিয়েছেন, দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরেও প্রাণের খোঁজ চলছে। ড্রিল মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। প্রায় ৪০০ জন উদ্ধারকাজ চালাচ্ছেন। খতিয়ে দেখা হচ্ছে ধ্বংসাবশেষের মধ্যে কেউ আটকে আছেন কিনা। 

ভয়াবহ দুর্ঘটনার পর ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি লুইস আবিনাদার শোক প্রকাশ করেছেন। জানা গেছে, মৃতদের তালিকায় রয়েছেন মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজো, বেসবল তারকা নেলসন ক্রুজো সহ একাধিক স্বনামধন্য ব্যক্তি। জেট সেট নাইটক্লাবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া