শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আজ থেকেই চীনের উপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর! বেজিংয়ের হাবভাব দেখে কী সিদ্ধান্ত নিলেন ট্রাম্প?

Riya Patra | ০৯ এপ্রিল ২০২৫ ১৪ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সংঘাত তীব্র থেকে তীব্রতর। বাণিজ্য যুদ্ধ, একে অপরের উপর চাপানো শুল্কনীতি, সব মিলিয়ে আমেরিকা-চীনের এই ঘাত-প্রতিঘাত কোনদিকে মোড় নেয়, নজর সেদিকে। এর মধ্যেই হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, বেজিংয়ের হাবভাব দেখে ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, বুধবার অর্থাৎ ৯ এপ্রিল থেকেই আমেরিকা চীনা আমদানিকৃত দ্রব্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক অর্থাৎ মোট ১০৪ শতাংশ শুল্ক আরোপ করবে।

আগে থেকেই চীন থেকে যেসব দ্রব্য রপ্তানি হত আমেরিকায়, তার উপর ১০ শতাংশ শুল্ক ছিল। এপ্রিলের শুরুতেই ট্রাম্প আরও ৪৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন চীন থেকে আমদানিকৃত দ্রব্যের উপরে। অর্থাৎ শুল্কের পরিমান দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। এই পরিস্থিতিতে পাল্টা চীন মার্কিন দ্রব্যের উপর শুল্ক আরোপের বার্তা দিলেই, বড় হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন চীন নিজেদের হুঁশিয়ারি ফিরিয়ে না নিলে তিনি চীন থেকে আমদানিকৃত দ্রব্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক বসাবেন। তাতে চীনা দ্রব্যের উপর শুল্কের পরিমাণ দাঁড়াবে ১০৪ শতাংশে। 

চীনকে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য একপ্রকার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তিনি। কিন্তু চীনও জানিয়েছে দিয়েছে, এবার আর শুল্কের কারণে আমেরিকার কাছে মাথা নত নয়, বদলে বেজিংয়ের জবাব, চীনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির জন্য মার্কিন পক্ষের হুমকি ভুলের উপরে আরও একটি ভুল, যা আবারও আমেরিকান পক্ষের ব্ল্যাকমেইলিং চরিত্রকে খোলসা করে দিল। যদি আমেরিকা এই শুল্ক বলবৎ করতে অনড় থাকে, তাহলে চীন শেষ পর্যন্ত লড়াই চালাবে। বেজিংয়ের উত্তরের পরেই, হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, চরম সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। চীন তাঁর হুঁশিয়ারি না মানায়, এবার আমেরিকা ১০৪ শতাংশ শুল্ক আরোপ করবে চীন থেকে আমদানি করা দ্রব্যের উপর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া