বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এ কী কাণ্ড, অসুস্থ অধ্যাপকের বদলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা দেখছেন পিওন! মধ্যপ্রদেশে হুলস্থূল

RD | ০৮ এপ্রিল ২০২৫ ২৩ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অসুস্থতার কারণে অনুপস্থিত অধ্যাপক। তাঁর বদলে পরীক্ষার খাতা দেখছেন পিওন! সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল মধ্যপ্রদেশের বিশ্ববিদ্যালয়ে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহীদ ভগত সিং সরকারি পিজি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী পান্নালাল পাথারিয়া অতিথি অনুষদের সদস্য খুশবু পাগারের পরিবর্তে উত্তরপত্র মূল্যায়ন করছেন। ভিডিওটি প্রকাশের পর শিক্ষার্থীরা স্থানীয় বিধায়ক ঠাকুর দাস নাগবংশীর কাছে অভিযোগ দায়ের করলে হইচই পড়ে যায়।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরমের পিপারিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। 

ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখে ওই অধ্যাপককে বরখাস্তের জন্য বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। ৩রা এপ্রিল একটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে প্রকাশ পায় যে পান্নালাল পাথারিয়াকে উত্তরপত্র মূল্যায়নের জন্য ৫০০০ টাকা দেওয়া হয়েছিল, যে কাজটি খুশবু পাগারের করার কথা ছিল।

তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, অধ্যাপক পাগার স্বাস্থ্যগত সমস্যার কারণে খাতা দেখার কাজ আউটসোর্স করেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাকেশ মেহেরকে ৭০০০ টাকা দিয়েছিলেন, যাতে অন্য কাউকে খাতা পরীক্ষা করার ব্যবস্থা করা যায়।

এই ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়কে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে শিক্ষা দফতর। অভিযোগ খতিয়ে দেখতে পূর্ণ তদন্ত শুরু হয়েছে। অধ্যাপক পাথারিয়া এবং খাতা দেখার মতো বেআইনি কাজকে সহায়তার জন্য অভিযুক্ত পাগার-  উভয়কেই আরও তদন্ত এবং সম্ভাব্য আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। বিষয়টি প্রমাণ হলে অধ্যাপকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের তরফে।

তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, রাকেশ কুমার ভার্মা এবং অধ্যাপক রামগুলাম প্যাটেল উভয়কেই পরীক্ষা প্রক্রিয়া সঠিকভাবে তদারকি করতে ব্যর্থতার জন্য তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা বিভাগের এক আধিকারিক বলেছেন যে, "এই ই ঘটনা শিক্ষার যে নীতিগত আধার- তা লঙ্ঘন করেছে এবং আমরা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ যে দায়ী সকলকে নিজেদের কৃতকর্মের জন্য ফল ভুগতে হবে। আমরা শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই ধরণের অবহেলা বরদাস্ত করা হবে না"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া