বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহিলার এক অভিযোগেই দিতে হল ১ লাখ ৬৫ হাজার, এমন কী করলেন পেট্রোল পাম্প মালিক

Sumit | ০৮ এপ্রিল ২০২৫ ২৩ : ০৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একটিমাত্র ভুল। তাতেই চলে গেল লাখ টাকার বেশি। কেরালায় পেট্রোল পাম্প মালিকের মাথায় হাত পড়ে গেল।


পাম্পে গিয়েছিলেন তেল নিতে এক মহিলা। তখন খানিকটা রাত হয়ে গিয়েছিল। তবে সেইসময় তাকে টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়নি। এমনই একটি অভিযোগ ওঠে কেরালার একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। যে মহিলার সঙ্গে এই ঘটনাটি ঘটে তিনি ছিলেন পেশায় স্কুল শিক্ষিকা। এরপর দেরি না করে তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে নালিশ জানান।


বিষয়টি যে এতটা গড়িয়ে যাবেন তা ভাবতে পারেননি পাম্পের কর্মীরা। তবে তাদের ভুলের বিরাট খেসারত দিতে হল পাম্প মালিককে। তিনি তার নিজের পকেট থেকে গুনে গুনে দিলেন ১ লাখ ৬৫ হাজার টাকা। কেন রাতের বেলা মহিলাকে পাম্পের টয়লেট ব্যবহার করতে দেওয়া হয়নি এই অভিযোগে শাস্তি দেওয়া হয় পাম্প মালিককে।

 


ঘটনাটি ঘটেছিল রাত ১১ টা নাগাদ। সেই সময় ওই শিক্ষিকা পাম্পে গিয়ে গাড়িতে তেল ভর্তি করেন। তারপর তিনি পাম্পের টয়লেট ব্যবহার করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ হয়ে রয়েছে। সেখানকার কর্মীরা জানান এই সুবিধা এখন মিলবে না। তারপর তারা বলেন ম্যানেজার চাবি নিয়ে চলে গিয়েছে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলা। তবে তার কথায় কর্ণপাত করেননি কর্মীরা।

 


সেখান থেকেই মহিলা দেরি না করে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে পাম্পের টয়লেটের তালা খোলার ব্যবস্থা করেন। এরপর বিষয়টি নিয়ে একটি অভিযোগও দায়ের করা হয়। পরদিন এই মামলার শুনানি হলে মহিলাকে এই পরিমান টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। মাথায় হাত পড়ে পাম্প মালিকের। তাকে ধমকের সুরে বলা হয় যেখানে গোটা ভারতের বুকে স্বচ্ছ ভারতের মিশন চলছে সেখানে কীভাবে এমন একটি ঘটনা হল। প্রতিটি পাম্পে এই সুবিধা থাকে এবং সেটি যেন সর্বদা সাধারণের জন্য খোলা থাকে। নাহলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া