রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ব্যাংক অফ বরোদার উপহার, বাজারে এল নয়া এফডি প্রকল্প, কত দিনের মেয়াদে কত সুদ? জেনে নিন

RD | ০৮ এপ্রিল ২০২৫ ২১ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক অফ বরোদা 'bob Square Drive Deposit Scheme' নামে একটি নতুন ফিক্সড ডিপোজিট প্রকল্প চালু করেছে। গত ৭ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে। এই নয়া প্রকল্প তিন কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। ইতিমধ্যেই বরোদা ব্যাঙ্ক তাদের বিশেষ উৎসব ডিপোজিট প্রকল্পটি প্রত্যাহার করেছে।

বরোদা ব্যাঙ্কের স্কোয়ার ড্রাইভ প্রকল্প সমন্ধে বিশদে জানুন...

স্কোয়ার ড্রাইভ ডিপোজিট প্রকল্প:
এই এফডি প্রকল্পের অধীনে, ব্যাঙ্ক গ্রাহকদের ৪৪৪ দিনের মেয়াদে ভাল রিটার্ন দিচ্ছে। এই প্রকল্পে বিনিয়োগকারী প্রয়োজনে মেয়াদ ফুরানোর আগে টাকা তুলে নিতে পারবেন (কলযোগ্য), রয়েছে না তোলার বিকল্পও (নন-কলযোগ্য)। স্কোয়ার ড্রাইভ ডিপোজিট প্রকল্পে ১ কোটি টাকার বেশি এবং ৩ কোটি টাকার কম বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের জন্য একক এবং যৌথ উভয় অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

কত রিটার্ন পাবেন?
স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিমের বিনিয়োগকারীরা কলযোগ্য বিকল্পটি বেছে নিলে ব্যাঙ্ক অফ বরোদা সাধারণ জনগণকে ৭.১৫ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা ৭.৬৫ শতাংশ সুদ পাচ্ছেন এবং অতি প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ সুদ পাচ্ছেন। নন-কলযোগ্য বিকল্পটি বেছে নেওয়ার ক্ষেত্রে, সাধারণ নাগরিকরা ৭.২০ শতাংশ সুদ পাচ্ছেন, প্রবীণ নাগরিকরা ৭.৭০ শতাংশ সুদ, এবং অতি প্রবীণ নাগরিকরা ৭.৮০ শতাংশ সুদ পাচ্ছেন।

ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে?
ব্যাঙ্ক অফ বরোদা ৭ এপ্রিল (২০২৫) থেকে স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) উপর নতুন সুদের হার কার্যকর করেছে। ব্যাঙ্কটি ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী এফডি-তে সাধারণ নাগরিকদের ৪.২৫ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাচ্ছেন। ২ বছরের বেশি এবং ৩ বছর পর্যন্ত মেয়াদের উপর ব্যাঙ্কটি সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে।

মেয়াদ অনুসারে সুদের হার একনজরে-

- ৭ দিন থেকে ১৪ দিন- ৪.২৫ শতাংশ

- ১৫ দিন থেকে ৪৫ দিন- ৪.৫০শতাংশ 

- ৪৬ দিন থেকে ৯০ দিন- ৫.৫০ শতাংশ

- ৯১ দিন থেকে ১৮০ দিন- ৫.৬০ শতাংশ

- ১৮১ দিন থেকে ২১০ দিন- ৫.৭৫ শতাংশ

- ২১১ দিন থেকে ২৭০ দিন- ৬.২৫ শতাংশ

- ২৭১ দিন থেকে ১ বছরের কম- ৬.৫০ শতাংশ

- ১ বছরে সুদের গার ৬.৮৫ শতাংশ।

- ১ বছরের বেশি এবং ৪০০ দিন পর্যন্ত- ৭ শতাংশ

- ৪০০ দিনের বেশি এবং ২ বছরের কম- ৭ শতাংশ

- ২ বছরের বেশি এবং ৩ বছর পর্যন্ত- ৭.১৫ শতাংশ

- ৩ বছরের বেশি এবং ৫ বছর পর্যন্ত- ৬.৮০ শতাংশ

- ৫ বছরের বেশি এবং ১০ বছর পর্যন্ত- ৬.৫০ শতাংশ

- ১০ বছরের বেশি বছর- ৬.২৫ শতাংশ


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া