রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ভারত এবং চীন থেকে পাঁচ বিমান বোঝাই আইফোন আমেরিকায় নিয়ে গেল অ্যাপল, কেন?

AD | ০৮ এপ্রিল ২০২৫ ২০ : ২৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক-বাণে থরহরিকম্প বিশ্বের বিভিন্ন দেশ। আমেরিকায় আমদানি হওয়া বিদেশি পণ্যের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হয়ে গিয়েছে। এরই মাঝে পাঁচটি বিমান বোঝাই করে ভারত এবং চীনে তৈরি আইফোন আমেরিকায় নিয়ে গেল প্রযুক্তি সংস্থা অ্যাপল। কিন্তু কেন এই পদক্ষেপ? বছরের এই সময়টি তুলনামূলক কম আইফোন সরবারহ করা হয় আমেরিকায়। মনে করা হচ্ছে, ট্রাম্পের শুল্কের ধাক্কা এড়াতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ। যদিও সংস্থার তরফে দাবি করা হয়েছে, শুল্কের বোঝা সত্ত্বেও ভারত এবং অন্যান্য দেশে আইফোনের দাম বৃদ্ধি করা হবে না এখনই।

বিপুল পরিমাণে আইফোন রপ্তানি করার ফলে সাময়িকভাবে ফোনের দাম বৃদ্ধি করবে না অ্যাপেল। এর ফলে বাজারে কম দামে ফোন বিক্রি করতে পারবে কিউপারটিনহো-র সংস্থা। সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, কম শুল্কে আইফোন আমদানি করার ফলে সংস্থার যে পরিমাণ লাভ হবে তা দিয়ে পরবর্তীতে বেশি শুল্ক দিয়ে আইফোন রপ্তানি করা যাবে। আমেরিকায় অ্যাপলের বিভিন্ন গুদামে আগামী কয়েকমাসের আইফোন এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম মজুত করা রয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, শুল্কের বোঝা থেকে রেহাই পেতে দাম বৃদ্ধি করা হলে তা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ থাকবে না। ভারত-সহ অন্যান্য দেশের বাজারেও অ্যাপলের নানা পণ্যের দাম বৃদ্ধি করতে হবে। বিশেষজ্ঞরা বর্তমানে বিভিন্ন দেশের শুল্কের হার খতিয়ে দেখছেন। আমেরিকা এখনও অ্যাপলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাজার। কীভাবে এই শুল্ক বোঝা এড়িয়ে লাভ এবং ব্যবসার পরিমাণ ঠিক রাখা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের উপর ২৬ শতাশ হারে পারস্পরিক শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ৯ এপ্রিল থেকে সেই নির্দেশ কার্যকর হবে। চীনের উপর ৫৪ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। এর ফলে চীন থেকে নিজেদের ব্যবসা ভারতে সরিয়ে নিয়ে আসার কথা ভাবতে পারে অ্যাপল। বর্তমানে ভারতে শুধু আইফোন এবং এয়ারপড তৈরি করে থাকে সংস্থাটি। চীন থেকে ব্যবসা ভারতে সরিয়ে আনা হলে শুল্কের হারে লাভবান হতে পারে অ্যাপল।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া