বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৪Riya Patra
আবু হায়াত বিশ্বাস, আমেদাবাদ: তিরিশ বছর গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। দীর্ঘসময় ক্ষমতায় থাকায় জনমানসে ক্ষোভ তৈরি হলেও ভোটে তার প্রতিফলন দেখা যায় না। বছরের পর বছর এই রাজ্যে জিতে আসছে বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। দু’ বছর পর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলকে দিশা দেওয়ার চেষ্টা শুরু হয়েছে হাত শিবিরে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও এআইসিসি অধিবেশন আয়োজন করে গুজরাট কংগ্রেসকে বার্তা দেওয়া হচ্ছে। বিজেপি সরকাররের বিরুদ্ধে পথে নামার বার্তা দেওয়া হচ্ছে দলীয় নেতা কর্মীদের। বিজেপি সরকারের আমলে হওয়া দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন দলের নেতারা। সম্প্রতি গুজরাট বিধানসভায় কংগ্রেস নেতা অমিত চাভদা অভিযোগ তুলেছেন, রাজ্যে দুর্নীতি, ভয় এবং ক্ষুধা রাজ্যকে গ্রাস করেছে। গুজরাটের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি, জমি লেনদেন এবং মোটা অংকের ঘুষ আদায়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, মহাত্মা গান্ধীর গুজরাটে আইনের শাসন কেবল কাগজে। ঘুষের রমরমা, গ্রমে গ্রামে অবাধে বিক্রি হচ্ছে চোলাই মদ। কংগ্রেস স্মরণ করিয়ে দিচ্ছে, বিরোধী শাসিত রাজ্যে দুর্নীতি নিয়ে সরব হয় বিজেপি, অথচ গুজরাটের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ উঠলেও তা চেপে দেওয়া হয়।
কংগ্রেস নেতারা বলছেন, বিজেপির ‘গুজরাট মডেল’ আসলে গিমিক ছাড়া কিছু নয়। রাজ্যের বড় অংশের মানুষের কাছে এখনও সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারেনি বিজেপি সরকার। দুর্নীতি, জালিয়াতি বেড়েছে। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। রাজ্যের উন্নয়নের জন্য নতুন মডেল তৈরি করে বিজেপিকে সরানোর কাজ করবে।
এক রাজনৈতিক পর্যবেক্ষকের কথায়, কংগ্রেস হাইকমান্ড জানে যে দেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি গুজরাট থেকেই শুরু হয়। অতএব, যদি কংগ্রেস গুজরাট মডেল ভেঙে দেয়, তাহলে এর প্রভাব পুরো দেশে পড়বে। কংগ্রেস এখানে একটি নতুন মডেল তৈরি করে বিজেপির শিকড় দুর্বল করতে চায়। রাজনৈতিক বিশ্লেষক রশিদ কিদওয়াই বলছেন, ‘কংগ্রেস তার পুরনো ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে চায়।’ স্বাধীনতার পর থেকে, প্রতি বছর একটি নতুন রাজ্যে কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হত, কিন্তু জরুরি অবস্থা জারির পর এই ঐতিহ্য ভেঙে যায়। ২০০২ সালে সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি হওয়ার পর, সম্মেলনটি কেবল দিল্লিতেই অনুষ্ঠিত হতে শুরু করে। এখন কংগ্রেস এই চিন্তাভাবনার বদল করেছে। মনে করছে, একটি নতুন রাজ্যে একটি সম্মেলন আয়োজন করলে দলের ভাবমূর্তি বদলে যাবে এবং শক্তিশালী হবে রাজ্য কংগ্রেস। বিজেপির গড় গুজরাট থেকেই এবার বিজেপিকে নির্মূল করার পথ শুরু করেছে তারা, এটা ইতিবাচক লক্ষণ। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ তিওয়ারির বক্তব্য, বিজেপি যেমন গুজরাট মডেল দিয়ে গোটা দেশকে প্রলুব্ধ করেছিল, কংগ্রেসকেও তেমনই করতে হবে। এটা অন্য যেকোনও রাজ্যেও ঘটতে পারে, কিন্তু বিজেপির শিকড় গুজরাটের সঙ্গে জড়িত। এই কারণে, গুজরাট থেকেই বিজেপিকে হারানোর লড়াই শুরু করতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?