শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ এপ্রিল ২০২৫ ১৯ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: এইচবিও-র জনপ্রিয় সিরিজ গেম অফ থ্রোনসের কথা মনে আছে সকলের নিশ্চয়। নেড স্টার্কের সন্তানরা জঙ্গলের মধ্যে কয়েকটি নেকড়ের বাচ্চা খুঁজে পেয়েছিল। স্টার্কের মানা সত্ত্বেও সেগুলিকে লালনপালন করেছিল তারা। বিশেষ প্রজাতির সেই নেকড়েগুলি 'ডায়ার উলফ' নামে পরিচিত। হিংস্র প্রকৃতির এই প্রাণীগুলি আজ থেকে সাড়ে ১২ হাজার বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছিল। কিন্তু আর নয়। বিজ্ঞানের দৌলতে ফের সেই নেকড়েগুলিকে বাঁচিয়ে তুলেছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, 'ডায়ার উলফ' বিশ্বের প্রথম প্রাণী যাকে বিলুপ্তি পথ থেকে ফিরিয়ে আনা হল।
টেক্সাসের একটি সংস্থা কলোসাল বায়োসায়েন্সেস এই অভাবনীয় কীর্তিটি করেছে। প্রাণীর জিনগত পরিবর্তন নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। একটি প্রেস বিবৃতির মাধ্যমে সংস্থার তরফ থেকে জানানো হয়ে, তিনটি নেকড়ের বাচ্চা জন্ম নিয়েছে। বিজ্ঞপ্তিতে সংস্থার তরফ থেকে বলা হয়েছে, "এটি বৈজ্ঞানিক অগ্রগতির একটি মাইলফলক> বিলুপ্ত হওয়া প্রাণীদের ফিরিয়ে আনার প্রযুক্তির অগ্রগতিতে আরও এক পদক্ষেপ। অন্যান্য বিশেষ প্রজাতির প্রাণীকে বিলুপ্তির হাত থেকে ফেরানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
SOUND ON. You’re hearing the first howl of a dire wolf in over 10,000 years. Meet Romulus and Remus—the world’s first de-extinct animals, born on October 1, 2024.
— Colossal Biosciences® (@colossal) April 7, 2025
The dire wolf has been extinct for over 10,000 years. These two wolves were brought back from extinction using… pic.twitter.com/wY4rdOVFRH
'নন-ইনভেসিভ ব্লাড ক্লোনিং' কৌশল ব্যবহার করে কলোসাল বায়োসায়েন্সেস বিশ্বের সবচেয়ে বিপন্ন নেকড়ে প্রজাতি, রেড উলফের দু'টি ছানার সফলভাবে ক্লোন তৈরি করেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ডায়ার উলফের তিনি ছানার জন্ম দেওয়া হয়েছে। রমিউলাস এবং রেমুস পুরুষ এবং খালিসি মহিলা। সংস্থার তরফ থেকে এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ১০ হাজার বছরেরও বেশি সময় পর পৃথিবীর বুকে ডাকছে ডায়ার উলফ। ক্যাপশনে লেখা হয়েছে, "আপনারা ১০ হাজারেরও বেশি সময় পর বিলুপ্ত হয়ে যাওয়া নেকড়ের ডাক শুনছেন। রমিউলাস এবং রেমুস বিশ্বের প্রথম বিলুপ্তির পথ থেকে ফিরে আসা প্রাণী। জন্ম ২০২৪ সালের ১ অক্টোবর।"
The first dire wolf howl in over 10,000 years pic.twitter.com/Z4PSKdjzYI
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) April 7, 2025
কলসাল বায়োসায়েন্সেসের গবেষকরা বরফ যুগের একটি অংশ পুনরুজ্জীবিত করেছেন। তারা তিনটি নেকড়ে ছানা তৈরি করতে সক্ষম হয়েছেন যাদের দীর্ঘ-হারিয়ে যাওয়া ভয়ঙ্কর নেকড়েদের সাথে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে। ১০ হাজার বছরেরও বেশি সময় আগে উত্তর আমেরিকায় আধিপত্য বিস্তারকারী পৌরাণিক শিকারী ছিল ডায়ার উলফ।
বিজ্ঞানীরা জীবাশ্মের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া প্রাচীন ডিএনএ নিয়ে গবেষণা করেছেন। এর মধ্যে রয়েছে ওহায়োতে আবিষ্কৃত ১৩ হাজার বছরের পুরনো একটি দাঁত এবং আইডাহোতে আবিষ্কৃত ৭২ হাজার বছরের পুরনো একটি খুলির টুকরো। জাদুঘরে সংরক্ষিত এই নমুনাগুলি গবেষকদের জিনগত বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করতে সাহায্য করেছে। বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তির ব্যবহার করে ধূসর নেকড়ের জিনে ২০টি পরিবর্তন করেন। এরপর সেই জিনটিকে কুকুরের ডিম্বাণুর সঙ্গে মিলিয়ে একটি কুকুরের গর্ভে রাখা হয়। এরপরেই জন্ম হয় ডায়ার উলফের মতো দেখতে কুকুর ছানাগুলির। তাদের চেহারার মিল থাকা সত্ত্বেও কলোসালের প্রধান প্রাণী যত্ন বিশেষজ্ঞ, ম্যাট জেমস উল্লেখ করেছেন, ছানাগুলির সত্যিকারের ভয়ঙ্কর নেকড়েদের মতো আচরণ করার সম্ভাবনা কম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?