শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আমেরিকা-চীনের শুল্কযুদ্ধ প্রভাব ফেলল শেয়ার বাজারে? সোমবারের ব্যাপক পতনের পর, মঙ্গলে অবস্থা কী

Riya Patra | ০৮ এপ্রিল ২০২৫ ১৭ : ০১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে ট্রেড ওয়ার বা বাণিজ্যযুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছনোর প্রেক্ষিতে সোমবার ভারতীয় শেয়ারবাজার ব্যাপক ধসের সম্মুখীন হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জেরে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তারই প্রতিফলন ঘটে এশিয়া-সহ গোটা বিশ্বের বাজারে। গত কয়েকঘণ্টায় আরও তীব্র হয়েছে চীন-আমেরিকা শুল্কযুদ্ধ। এই পরিস্থিতিতে নজর ছিল, সোমের পর মঙ্গলে কোন অবস্থায় থাকে এশিয়ার শেয়ার বাজার। আরও বড় ক্ষতি, নাকি ২৪ ঘণ্টায় সামলে উঠতে পারবে পরিস্থিতি?

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধাক্কা সামলে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। আমেরিকা-চীনের একে অপরকে শুল্ক নিয়ে হুমকি মাঝেই ইউএস ফিউচার মার্কেটের উত্থান হওয়ায় এশিয়ার শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে।

মঙ্গলবার সকালে দেখা গেল জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কোস্পি এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ গ্রিণ সিগন্যালে।  যদিও তারা সোমবারের বিপুল ক্ষতির মাত্র একটি অংশ পুনরুদ্ধার করেছে।


সোমবার একধাক্কায় পয়েন্ট ৭.৮ শতাংশ কমে যাওয়ার পর, মঙ্গলবার ৬ শতাংশ বেড়েছে। নিক্কেই ২২৫ সূচক ৫.৮১ শতাংশ বা ১,৮০৯.৯২ পয়েন্ট বেড়ে ৩২,৯৪৬.৫০ ইয়েনে পৌঁছেছে। সিউলের কোস্পি সূচকও প্রায় ২ শতাংশ বেড়েছে।মঙ্গলবার দাম বেড়েছে অষ্ট্রেলিয়ান সূচকেরও। 

মঙ্গলের সকাল থেকে গ্রিণ ভারতীয় শেয়ার বাজারও। প্রি-ওপেন সেশনে সেনসেক্স ৫৫০ পয়েন্টের বেশি উঠেছে, নিফটি ২২,৪৪০-এ দাঁড়িয়ে। 

তবে শেয়ার বাজার নিয়ে আশঙ্কা কাটছে না কিছুতেই। তার নয়া কারণ অবশ্যই আমেরিকা-চীন শুল্কযুদ্ধ। আগে থেকেই চীন থেকে যেসব দ্রব্য রপ্তানি হত আমেরিকায়, তার উপর ১০ শতাংশ শুল্ক ছিল। এপ্রিলের শুরুতেই ট্রাম্প আরও ৪৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন চীন থেকে আমদানিকৃত দ্রব্যের উপরে। অর্থাৎ শুল্কের পরিমান দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। এই পরিস্থিতিতে পাল্টা চীন মার্কিন দ্রব্যের উপর শুল্ক আরোপের বার্তা দিলেই, বড় হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন চীন নিজেদের হুঁশিয়ারি ফিরিয়ে না নিলে তিনি চীন থেকে আমদানিকৃত দ্রব্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক বসাবেন। তাতে চীনা দ্রব্যের উপর শুল্কের পরিমাণ দাঁড়াবে ১০৪ শতাংশে। এই শুল্ক-পাল্টা শুল্ক হুঁশিয়ারি বিশ্ব বাণিজ্যকে কোন দিকে নিয়ে যায়, নজর সেদিকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া