বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ এপ্রিল ২০২৫ ১৪ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে এক বালক চিৎকার করছে, কিন্তু তার আর্তনাদে যেন কর্ণপাত নেই কারও। উলটে বাড়ছে অত্যাচারের পরিমাণ, তার চিৎকারে যেন উল্লাস বাড়ছে বাকিদের। একদল যুবক তাকে ঘিরে ধরে, গাছে বেঁধে মারধর করছে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠছেন সাধারণ মানুষ। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
A minor boy was allegedly tied to a tree and mercilessly beaten up with drip pipes by some people on suspicion of theft in #Karnataka's #Davanagere district.
— Hate Detector ???? (@HateDetectors) April 7, 2025
A case was registered against nine people in this connection and one of the accused has been taken into custody for… https://t.co/9IyEf0FnOy pic.twitter.com/waC5NTsCuP
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাস্থল কর্ণাটকের দাভানগের। সূত্রের খবর, চান্নাগিরি তালুকের নাল্লুরের কাছে আস্তাপানাহাল্লি গ্রামের হাক্কি-পিক্কি উপজাতির ওই নাবালকের উপর চরম অত্যাচার চালিয়েছে তারই উপজাতির লোকজন।
জানা গিয়েছে ওই নাবালকের বিরুদ্ধে চুরির অভিযোগ। স্কুলছুট ওই নাবালককে তার পরেই তার উপজাতির কয়েকজন স্থানীয় একটি সুপারি গাছে বেঁধে চরম অত্যাচার চালায়। তার আর্তনাদের মাঝেই গোপনাঙ্গে লাল পিঁপড়ে ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাটি দিনকয়েক আগের। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওই ভিডিও ব্যাপক ভাইরাল হতেই সকলের নজরে আসে। নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে এই ঘটনা। নিজেদের উপজাতির কারও সঙ্গে এই ধরনের অমানবিক অত্যাচার! তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। দাভানগেরের পুলিশ সুপার উমা প্রশান্ত চান্নাগিরি পুলিশকে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও খবর সূত্রের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?