বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ এপ্রিল ২০২৫ ০৩ : ৫৮Rajit Das
আবু হায়াত বিশ্বাস, আমেদাবাদ: শেষবার কংগ্রেস গুজরাটে ক্ষমতায় এসেছিল ১৯৯৫ সালে। তার পর প্রায় তিন দশক ক্ষমতার বাইরে। সময়ের ব্যবধানে ক্ষয়িষ্ণু হয়েছে হাত শিবির। রাজ্যে ক্ষমতা হারিয়ে 'দিশেহারা' শতাব্দী প্রাচীন দলটি। এমন পরিস্থিতিতে দলের সংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বিজেপির মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামার পরিকল্পনা হাত শিবিরের। তাই মোদি-শাহের গুজরাটেই ছয় দশক পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত অধিবেশন বসছে মঙ্গলবার, চলবে দু'দিন।
বুধবার এআইসিসি-র অধিবেশন বসছে সবরমতীর পারে। ছয় দশক পরে গুজরাটে এই অধিবেশন ঘিরে উৎসাহ তুঙ্গে কংগ্রেস নেতা-কর্মীদের। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ে আগামী দিনে দলের রণনীতি কী হবে, তা নিয়ে বিস্তর আলোচনা হবে অধিবেশনে। রাজ্যে রাজ্যে শরিক দলগুলির সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে দলের রণকৌশল কী হওয়া উচিত, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
কংগ্রেসের অধিবেশনকে কেন্দ্র করে আমেদাবাদ বিমানবন্দর থেকে শুরু করে গোটা শহরে পড়েছে ফ্লেক্স, পোস্টার, বড় বড় কাট আউট। সেখানে কংগ্রেসের শীর্ষ নেতাদের ছবি। মাথায় টুপি, হাতে পতাকা, গলায় উত্তরীয় নিয়ে শহরের এদিক ওদিক ব্যস্ত স্বেচ্ছাসেবকরা। গোটা আমেদাবাদ শহরে কংগ্রেসের পতাকায় ছয়লাপ। দেখে মনে হয় না, এই রাজ্যে গত ৩০ বছরে ক্ষমতায় নেই কংগ্রেস। এমনকি ২০২২ সালে শেষ নির্বাচনে কংগ্রেস মাত্র ১৭ আসন পেয়েছিল। এবার সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইছে হাত শিবির।
২০২৭ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে গুজরাটে এআইসিসি অধিবেশন আয়োজন করে দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। গত মাসেই রাহুল গান্ধী গুজরাটে এসে ব্লক, জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। রাজ্যে উচ্চবর্ণের ভোটাররা কেন কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করেছে? কীভাবে তাদের সমর্থন আদায় করা যায়? তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল বৈঠকে। আগামী দিনে দলের রণকৌশল কী হবে? তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে আমেদাবাদে। কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বলেন, "৬০ বছর পর গুজরাটে কংগ্রেসের অধিবেশন হতে চলেছে। দু'দিনের অধিবেশনে অনেক বিষয়ে আলোচনা হবে। এই অধিবেশন দেশ ও দলের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।"
চলতি বছরে বিহারে বিধানসভা ভোট রয়েছে। আগামী বছর অসম ও বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। ওই নির্বাচনে যেমন নজর দিচ্ছে দল, তেমনই ২০২৯ লোকসভা নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করাই মূল লক্ষ্য হাত শিবিরের। সূত্রের খবর, আমেদাবাদের অধিবেশন থেকে দল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। অধিবেশনের ট্যাগ লাইন ‘ন্যায়পথ: সংকল্প, সমর্পণ, সংঘর্ষ’।
দলের নেতারা বলছেন, দেশের সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করতে পথে থাকবে কংগ্রেস। অন্যায়ের বিরুদ্ধে লড়বে এবং দেশকে নতুন দিশা দেখাবে কংগ্রেস। দলের একাংশের বক্তব্য, বিজেপির সঙ্গে লড়াই করতে হলে তাদের চোখে চোখ রেখে চলা ছাড়া গতি নেই। এই কারণেই গুজরাটকে বেছে নেওয়া। সর্দার বল্লভভাই প্যাটেল মেমোরিয়ালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে ৮ এপ্রিল। ৯ এপ্রিল কংগ্রেসের অধিবেশন। যে অধিবেশনে দলের হাজার কর্মী ও পদাধিকারী শামিল হবেন।
অধিবেশনে বাংলার ৮৭ নেতার উপস্থিত থাকার কথা। সোমবার রাতেই আমেদাবাদে এআইসিসি ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা পৌঁছেছেন। নেতারা এসে গিয়েছেন। কংগ্রেস সভাপতি হিসাবে মহাত্মা গান্ধীর শততম বার্ষিকীতে আমেদেবাদে অধিবেশনের জন্য বেছে নিয়েছে কংগ্রেস। দলের বক্তব্য, বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে দৃঢ়ভাবে মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
কংগ্রেস আগেই জানিয়েছে, ২০২৫ সাল সংগঠনের বছর। দলের খোল নলচে বদলানোর উপর জোর দিচ্ছে দল। সেই লক্ষ্যে রাজ্যে রাজ্যে রদবদল হচ্ছে। দিন কয়েক আগেই দেশের সমস্ত রাজ্যের জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতিদের আরও ক্ষমতা দেওয়ার কথা ভাবছে দল। এছাড়াও রাজ্যে রাজ্যে দূর্বল সংগঠনকে শক্তিশালী করতে নজর দেওয়া হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?