শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আমেরিকা জুড়ে ট্রাম্প-মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, ইলনের পোস্টে 'ষড়যন্ত্র'-এর অভিযোগ?

Riya Patra | ০৭ এপ্রিল ২০২৫ ০০ : ৫৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা জুড়ে বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে। হাজার হাজার মানুষ পথে। গোটা ঘটনায় ধনকুবের মাস্ক কী বলছেন, নজর ছিল সেদিকে।

এদিন বিক্ষোভের একটি ভিডিও পোস্ট করেছেন মাস্ক নিজে। আর সেখানেই বড় ইঙ্গিত। লিখেছেন, যাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন, সমস্যা তাঁরা নয়, সমস্যা যাঁরা এই হাজার হাজার মানুষকে বিক্ষোভের জন্য উসকে দিয়েছেন। মাস্ক লিখেছেন, যাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন, তাঁরা অনেকেই জানেন না, কেন তাঁরা পথে।

মাস্কের বক্তব্য, বিক্ষোভ দেখে স্পষ্ট, সেগুলি এক পক্ষ থেকে পরিকল্পিত। বিক্ষোভকারীদের অর্থের বিনিময়ে রাস্তায় নামানো হয়েছে বলেও অভিযোগ তাঁর।

The problem is the puppetmasters, not the puppets, as the latter have no idea why they are even there

pic.twitter.com/wi74RvuBXx
— Elon Musk (@elonmusk) April 6, 2025

আমেরিকার অন্তত ৫০টি প্রদেশের, প্রায় হাজার এলাকার মানুষ স্থানীয় সময় শনিবার সকালে প্রেসিডেন্টের বিরোধীতায় পথে নেমেছিলেন বলে খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। কারণ ট্রাম্পের একগুচ্ছ সিদ্ধান্ত। তাঁদের মতে ট্রাম্প খামখেয়ালিপনা করছেন। সরকারি কর্মী ছাঁটাই থেকে শুরু করে বাণিজ্য শুল্ক, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ন করা-সহ একাধিক কারণে ক্ষোভ প্রকাশ করছেন মার্কিন মুলুকের মানুষ।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর, তাঁর বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। মাসখানেক হল, ফের নির্বাচন জিতে ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। জিতে ফিরে বলেছিলেন, মানুষ ফের ভরসা রেখেছন তাঁর উপরেই। কিন্তু নিমেষেই কি সেই ভরসা উঠে যাচ্ছে?  মার্কিন মুলুকের পরিস্থিতি দেখে প্রশ্ন ওয়াকিবহাল মহলে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া