বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মানবিকতার 'উপহার', কুনোর তৃষ্ণার্ত চিতা-শাবকদের জল খাওয়ানোই চাকরি গেল গাড়ি চালকের

RD | ০৭ এপ্রিল ২০২৫ ০০ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মানবিকতা দেখানোই কাল হল। কুনো জাতীয় উদ্যানে চিতাকে জল খাওয়ানোর অপরাধে চাকরি খোয়ালেন গাড়ির চালক সত্যনারায়ণ গুর্জ।

প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত চিতার দলকে গাড়ি থেকে দেখেছিলেন সত্যনারায়ণ। মনে হয়েছিল যে, মা চিতা তাঁর শাবকদের নিয়ে গরমে কাহিল। এরপরই গাড়ি থেকে নেমে  একটি পাত্রে জল ঢেলে চিতাদের উদ্দেশে এগিয়ে দেন তিনি। মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যানের এই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়।  সত্যনারায়ণ গুর্জের কীর্তি বহু মানুষের প্রশংসা কুড়িয়ে নেয়।  

কিন্তু চালকের ওই কাজ নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বন দফতরের তরফে।

সত্যনারায়ণ গুর্জর নামক ওই ব্যক্তি চিতা ট্রাকিং টিমের গাড়ি চালক ছিলেন। সম্প্রতিই তিনি পর্যটকদের নিয়ে যখন জঙ্গলে যাচ্ছিলেন, তখন চিতা ও চার শাবককে দেখতে পান। সত্যনারায়ণ গাড়ি থেকে নেমে একটি পাত্রে চিতাদের জল খেতে দেন। সত্যনারায়ণের এই কর্মকাণ্ড রেকর্ড করেন একজন ফরেস্ট রেঞ্জ গার্ড।

সোশ্যাল মিডিয়ায় সত্যনারায়ণ প্রশংসা কুড়ালেও ডিভিশনাল ফরেস্ট অফিসাররা এটিকে জাতীয় উদ্যানের নিয়ম বিরুদ্ধ বলে মনে করেছেন। এরপরই  চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হবে। ওই চালক অস্থায়ী কর্মী ছিলেন বলেই জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে বন দফতরের তরফে। জঙ্গলের কোর এলাকা থেকে বেরিয়ে এসেছে জ্বলা নামক ওই চিতা ও তার শাবকরা। তাদের লোকালয়ে দেখলে যেন কোনও খাবার না দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে ওই চিতাগুলিকে আনা হয়েছে। ১০টিরও বেশি চিতা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে মারা যায়। জ্বালা নামক এই মহিলা চিতা চারটি শাবক প্রসব করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া