বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মিলনে রাজি হননি স্ত্রী, রাগের বশে সদ্যোজাতকে নিয়ে কলাবাগানে গেলেন বাবা, তারপর কী হল শিশুটির সঙ্গে? 

AD | ০৭ এপ্রিল ২০২৫ ০০ : ৫১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সদ্য সন্তানের জন্ম দেওয়া স্বামীর সঙ্গে মিলনে রাজি হননি স্ত্রী। সেই রাগের বশে নিজের দুই সপ্তাহের সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে এসে স্ত্রীকে শাস্তি দিলেন এক ব্যক্তি। এই ঘটনার পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

চীনের সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি থাইল্যান্ডের। ২১ বছর বয়সী ওই যুবকের কীর্তি ফাঁস করেছেন তাঁর ২২ বছর বয়সী স্ত্রী। ওই মহিলা জানিয়েছে, একদিন আচমকা তাঁর স্বামী তাঁদের সন্তানকে নিয়ে একটি কলাবাগানে চলে যান। সেখানে সন্তানকে মাটিতে শুইয়ে রেখে ছবি তুলে সেটি স্ত্রীকে পাঠান। নিজের সন্তানকে মাটিতে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে, আতঙ্কিত মহিলা গ্রামের প্রধানের কাছে অভিযোগ জানান এবং গোটা বিষয়টি অনলাইনে শেয়ার করেন। 

ছবি পাঠানোর পর ওই যুবক শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। কিন্তু মহিলা ততক্ষণে পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফেলেছেন এবং জানিয়েছেন যে তাঁর স্বামী একজন মাদকাসক্ত এবং জুয়ার নেশা রয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে। 

মহিলার আরও অভিযোগ, তাঁর স্বামী তাঁদের এক বছরের অপর সন্তান এবং তাঁর উপর মাঝে মধ্যেই অত্যাচার করেন। তিনি আরও জানিয়েছে, সদ্য সন্তান জন্ম দেওয়ার পরপরই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইছিলেন ওই যুবক। কিন্তু তিনি রাজি না হওয়ায় দু'জনের মধ্যে গত কয়েকদিন ধরেই বিবাদ চলছিল। 

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক। তাঁর দাবি, শুধু ছবি তোলার জন্যই সন্তানকে নিয়ে কলাবাগানে নিয়ে গিয়েছিলেন। সেখানে সন্তানকে ফেলে রেখে আসার কোনও অভিসন্ধি তাঁর ছিল না। 

পুলিশের মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওই যুবক। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আইন অনুযায়ী তাঁকে পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। থাইল্যান্ডে নয় বছরের কম বয়সী শিশুকে কেউ পরিত্যাগ করলে যার ফলে  শিশুর কোনও শারীরিক ক্ষতি না হয় তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া