শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ এপ্রিল ২০২৫ ০০ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের পারস্পরিক শুল্ক আরোপের পর থেকেই শুল্কযুদ্ধের আশঙ্কা সর্বত্র। ইতিমধ্যে মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে। বিশ্ববাজারে মন্দার মেঘ। বিপাকে পড়েছেন অধিকাংশ আমেরিকানই। আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বিভ্রান্ত সাধারণ ক্রেতারাও। দাম বাড়ায় শঙ্কায় ত্রাহি ত্রাহি রব। মার্কিন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এই পরিস্থিতিতে আশ্বাস দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, বিশ্ববাজার শেয়ার সূচকের ব্যাপক রক্তক্ষরণের পরেও মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও মুদ্রাস্ফীতি হবে না। যদিও এই টালমাটাল অবস্থার জন্য ট্রাম্প, পূর্ববর্তী আমেরিকান নেতাদের অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন। তাঁর দাবি, পূর্ববর্তী নীতির কারণেই চিন-সহ বিদেশি শক্তিগুলি আমেরিকার থেকে প্রচুর সুবিধা নিয়েছে।
বিশ্বব্যাপী বাজার মন্দা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি পোস্টে বলেছেন, "তেলের দাম কমেছে, সুদের হার কমেছে (ধীর গতিতে ফেডের হার কমানো উচিত!), খাদ্যের দাম কমেছে, কোনও মুদ্রাস্ফীতি নেই। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে অপব্যবহারকারী দেশগুলি থেকে ইতিমধ্যেই বিদ্যমান শুল্কের উপর বিলিয়ন বিলিয়ন ডলার আনছে।"
চিন পাল্টা শুল্র হিসাবে মার্কিন পণ্যের উপর বাড়তি কর চাপিয়েছে। যা নিয়ে ট্রাম্প বলেছেন যে, "চিন সম্প্রতি ৩৪ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে। এটাই ওদের প্রতিশোধ। ওরা আমাদের সতর্কবাণী উপেক্ষা করেছে। চিন আমাদের পূর্ববর্তী নীতির কারণে বহু সুবিদা পেয়েছে। ওরাই আমাদের দেওয়া সুবিধার সবচেয়ে বড় অপব্যবহারকারী। ট্রাম্পের দাবি, "বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মুখে চিনা বাজার ধ্বংস হচ্ছে।"
সোমবার বিশ্বব্যাপী শেয়ার সূচক তীব্রভাবে হ্রাস পেয়েছে। ফেব্রুয়ারির সর্বোচ্চ থেকে ১৭ শতাংশেরও বেশি পতনের পর এসএন্ডপি ৫০০ প্রায় দুই শতাংশ কমেছে। বিশ্লেষকরা আর্থিক বাজারে অব্যাহত অনিশ্চয়তার বিষয়ে সতর্ক করেছেন।
'দ্য নিউ ইয়র্ক টাইমস' তাদের প্রতিবেদনে ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের উদ্ধৃত করে লিখেছে, "এখনও এমন কোনও লক্ষণ নেই যে বাজার তলানিতে রয়েছে এবং স্থিতিশীল হতে শুরু করেছে।"
এশিয়ায়, জাপানের নিক্কেই সূচক প্রাথমিক লেনদেনে সাত শতাংশেরও বেশি পড়েছে। বিস্তৃত টপিক্সের দাম প্রায় আট শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি ৪.৮ শতাংশ কমেছে।
রবিবার সন্ধ্যায়, ট্রাম্প বলেছিলেন যে তিনি শুল্ক প্রত্যাহার করবেন না। তিনি ক্রমবর্ধমান দাম সম্পর্কে উদ্বেগ উড়িয়ে দিয়েছিলেন এবং পাল্টা শুল্ককে, "খুব সুন্দর জিনিস" বলে অভিহিত করেছিলেন।
তবে দিন কয়েয়ক আগেই ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক নীতির ফলে মুদ্রাস্ফীতি বাড়বে বলে সতর্ক করে দেন মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। শুধু তাই নয়, এর ফলে সামগ্রিকভাবে দেশের আর্থিক উন্নতিতেও ধাক্কা খাওয়ার প্রবল সম্ভাবনা বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। শুক্রবার (৪ এপ্রিল) পাওয়েল বলেন, "অর্থনীতি ও মুদ্রাস্ফীতির উপরে শুল্কের যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার থেকেও খারাপ হতে পারে। এদিকে, সুদের হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভের উপরে পাল্টা চাপ সৃষ্টি করলেন ট্রাম্প।"
এর পাল্টা প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, 'জেরোম পাওয়েলের কাছে সুদ কমানোর এটাই আদর্শ সময়।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?