বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ এপ্রিল ২০২৫ ২৩ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বারাণসীতে ভয়াবহ ঘটনা। হুক্কা বারে দ্বাদশ শ্রেণির তরুণীকে মাদক মিশ্রিত ঠাণ্ডা পানীয় খাইয়ে সাতদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠল ২৩ জনের বিরুদ্ধে! অভিযুক্তদের ১৭ জন ফেরার, গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।
গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ঘটনাটি ঘটেছে। ডিসিপি বরুণ জোন চন্দ্রকান্ত মীনার কথায়, "নির্যাতিতা একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। নিয়মিত দৌড় অনুশীলনের জন্য ইউপি কলেজে যেতেন তিনি। ২৯ মার্চ এক বন্ধুর সঙ্গে বারাণসীর পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন নির্যাতিতা তরুণী। তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। গোপন জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, ২৯ মার্চ এক বন্ধু তাঁকে একটি হুক্কা বারে নিয়ে গিয়েছিলেন। সেখানে আরও কয়েক জন যুবক ছিলেন। কথা বলার সময় কোনও ভাবে তাঁর নরম পানীয়ে মাদক মিশিয়ে দেন যুবকদের এক জন। মাদকের প্রভাবে প্রায় অচেতন হয়ে পড়েন তরুণী। এরপর সাত দিন ধরে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তাঁকে একে একে ধর্ষণ করেন অন্তত ২৩ জন যুবক। অভিযুক্তদের মধ্যে কয়েক জন তরুণীর পূর্বপরিচিত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তরুণীর সঙ্গে ইনস্টাগ্রাম পরিচিয় হয়েছিল কয়েকজন বন্ধুর, এছাড়াও ছিলেন বেশ কয়েকজন সহপাঠী।"
মেয়েকে খুঁজে না পেয়ে নির্যাতিতার পরিবার ৪ঠা এপ্রিল থানায় নিখোঁজ ডায়েরি করেন। তল্লাশিতে নেমেই তরুণীকে খুঁজে পায় পুলিশ। তবে সেই সময়ে, তরুণী বা তাঁর পরিবারের পক্ষ থেকে যৌন নির্যাতনের কোনও অভিযোগ করা হয়নি। এরপর ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে সমগঠিত গণধর্ষণের ঘটনায় ৬ এপ্রিল লালপুর থানায় একটি অভিযোগ জমা পড়ে।
তদন্তে নেমেই প্রথমে ছ'জনকে আটক করে পুলিশ। হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে, এফআইআর দায়ের করা হয়েছে। ডিসিপি মীনা আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, কিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে যে মেয়েটি নাবালিকা নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?