বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ এপ্রিল ২০২৫ ২৩ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের সময় নতুন বরের জুতো লুকিয়ে রাখার নিয়ম রয়েছে প্রায় সব বাড়িতেই। কনের বান্ধবী বা বোনেরা নতুন বরের জুতো লুকিয়ে রেখে তাঁর থেকে টাকা আদায় করে থাকেন। সকলে হাসিমুখে সেই টাকা দিয়েও দেন। যে পরিমাণ টাকা দাবি করা হয় তা না দিলেও খানিকটা কমটা দিয়ে পার পাওয়া যায়। কিন্তু উত্তরপ্রদেশে হল অন্য ঘটনা। বিয়ের সময় ‘জুতো ছুপাই’ (জুতো লুকানো) রীতিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটল। উত্তর প্রদেশের বিজনরে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। রীতি মেনে জুতা লুকিয়ে রাখার পর বর কনের পরিবারকে ৫০ হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দিয়েছিল। কম টাকা দেওয়ার জন্য কনের পক্ষের মহিলারা বরকে ভিক্ষুক বলে অভিহিত করা হয়। এমনকি বরকে একটি ঘরে আটকে রেখে কনের পরিবার লাঠি দিয়ে মারধর করে বলেও অভিযোগ।
গত শনিবার উত্তরাখণ্ডের চাকরতা থেকে উত্তরপ্রদেশের বিজনোরে বিয়ে করতে এসেছিলেন মহম্মদ সাবির নামের এক যুবক। বিয়ের রীতিনীতি চলাকালীন সাবিরের জুতে লুকিয়ে রেখেছিলেন কনের পরিবারের লোকেরা। সেই জুতো ফেরত দিতে তাঁরা ৫০ হাজার টাকা দাবি করেন। সাবির সেই দাবি মেনে নেননি। মাত্র পাঁচ হাজার টাকা দেন। এর পরেই কনের পরিবারের লোকেরা তাঁকে ভিক্ষুক বলে কটাক্ষ করেন।
এরপর, সাবিরকে ভিক্ষুক কেন বলা হল তা নিয়ে দুই পরিবারের মধ্যে তর্ক শুরু হয়। যা শীঘ্রই মারামারিতে রূপ নেয়। সাবিরের পরিবারের অভিযোগ, কনের পরিবার তাদের একটি ঘরে আটকে রেখে লাঠি দিয়ে মারধর করে।
কনের পরিবারের অভিযোগ, সাবিরের পরিবার যখন উপহার হিসেবে পাওয়া সোনার মান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, তখন তর্কাতর্কি শুরু হয়। তাদের আরও অভিযোগ, সাবিরের পরিবার বলেছিল, মেয়ের চেয়ে তাঁরা টাকাকেই বেশি ভালোবাসে। এরপরেই ঝামেলা আরও চরমে ওঠে।
খবর যায় পুলিশে। সেখানে পৌঁছে বর এবং কনে দুই পক্ষেরই কথা শোনে পুলিশ। জবানবন্দি নেওয়া হয়েছে। নাজিবাবাদ থানার এক আধিকারিক বলেন, "জুতো ছুপাই রীতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ হয়েছিল। পরে তাঁরা থানায় এসে বিষয়টি ব্যাখ্যা করেন। একটি মিমাংসায় পৌঁছনো গিয়েছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?