রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৭ এপ্রিল ২০২৫ ২২ : ১২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আয়করের আওতায় আসা সকল করদাতার জন্য আইটিআর দাখিল করা বাধ্যতামূলক। ২০২৫-২৬ অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গী বেতনভোগী এবং অন্যান্য করদাতারা এখন বিগত আর্থিক বছরের জন্য তাঁদের কর রিটার্ন দাখিল করতে পারবেন। বিগত বছরের মতো, এ বছরও আইটিআর দাখিলের শেষ তারিখ ৩১শে জুলাই হতে পারে। তবে, যেসব করদাতার অ্যাকাউন্টের নিরীক্ষা প্রয়োজন তাদের কাছে ৩১শে অক্টোবর, ২০২৫ পর্যন্ত সময় থাকবে। তবে মনে রাখতে হবে যে ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রয়োজন হলে এই সময়সীমা বৃদ্ধি করতে পারে অর্থমন্ত্রক।
যাদের বার্ষিক আয় মূল ছাড়ের সীমার ঊর্ধ্বে তাঁদের জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিল করা বাধ্যতামূলক। পুরাতন কর ব্যবস্থা অনুসারে, ৬০ বছরের কম বয়সী সাধারণ করদাতাদের জন্য মূল ছাড়ের সীমা এখনও ২.৫ লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য, এই সীমা ৩ লক্ষ টাকা। নতুন কর ব্যবস্থার অধীনে, ছাড়ের সীমা ৪ লক্ষ টাকা এবং এর বেশি আয়ের উপর স্ল্যাব অনুসারে কর ধার্য করা হবে। তবে, কিছু ক্ষেত্রে অনলাইনে আইটিআর দাখিল করা বাধ্যতামূলক হয়ে পড়ে যদি কারও বিশেষ কোনও আয় থাকে। যাঁদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার বেশি আমানত এবং ১ কোটি টাকার বেশি ব্যাঙ্ক আমানত রয়েছে তাঁদের করযোগ্য বার্ষিক আয় ছাড়ের সীমার মধ্যে থাকলেও তাঁদের আইটিআর দাখিল করতে হবে।
নতুন কর কাঠামোয় শূন্য থেকে ৪ লক্ষ টাকা আয়ে কোনও কর নেই। ৪-৮ লক্ষ টাকা আয়ে ৫ %, ৮-১২ লক্ষ টাকা আয়ে ১০%, ১২-১৬ লক্ষ টাকা আয়ে ১৫%, ১৬-২০ লক্ষ টাকা আয়ে ২০%, ২০-২৫ লক্ষ টাকা আয়ে ২৫%, এবং ২৫ লক্ষ টাকার উপরে আয়ে ৩০% হারে আয়কর দিতে হবে। বাজেটে পুরনো কর ব্যবস্থার কর স্ল্যাবে কোনও পরিবর্তন ঘোষণা করা হয়নি।
অনলাইনে আইটিআর দাখিল করার আগে সকল করদাতাদের জন্য নিম্নলিখিত পাঁচটি বিষয় করণীয়:
১. আয়ের সমস্ত নথি কাছে রাখুন: অনলাইনে আইটিআর ফাইল করার জন্য করদাতাদের প্যান, আধার, ফর্ম-১৬, বেতন স্লিপ, সুদের সার্টিফিকেট, মূলধন লাভের বিবরণী, ভাড়া থেকে আয়ের বিবরণ এবং আয়ের অন্য যে কোনও প্রমাণের নথি কাছে রাখতে হবে।
২. সঠিক আইটিআর ফর্ম নির্বাচন: করদাতার আর্থিক অবস্থা এবং আয়ের উৎসের উপর ভিত্তি করে সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ভুল ফর্ম নির্বাচন এবং দাখিল করলে তা প্রত্যাখ্যাত হতে পারে। এমনকী আয়কর বিভাগ থেকে নোটিশ পেতে পারেন। এই বছর, সরকার আইটিআর-২-তে কিছু পরিবর্তন এনেছে। করদাতাদের রিটার্ন দাখিল করার আগে, সর্বশেষ আপডেটগুলি একবার পড়ে নেওয়া প্রয়োজন।
৩. আধার-প্যান লিঙ্ক থাকা জরুরি: আপনার প্যান কার্ডটি যেন আধার কার্ডের সহ্গে লিঙ্ক করা থাকে। নাম, জন্ম তারিখ এবং লিঙ্গের মতো সমস্ত ব্যক্তিগত বিবরণ নথিতে সামঞ্জস্যপূর্ণ হয়। যাতে যাচাইয়ের সময় কোনও সমস্যা না হয়।
৪. ছাড় এবং ডিডাকশনগুলি খতিয়ে দেখুন: আইটিআর ফাইল করা শুরু করার আগে সমস্ত ছাড় এবং ডিডাকশন সম্পর্কে সচেতন থাকা উচিত। উদাহরণস্বরূপ, ছাড়ের সীমা ছাড়াও, স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং রিবেট পাওয়া যায়। বেতনভোগী ব্যক্তিদের জন্য নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫,০০০ টাকা করা হয়েছে।
৫. অতীতের আইটিআর তুলনা করে আয়কর যাচাই-বাছাই: অর্থ বিল ২০২৫, আয়কর বিভাগকে গত বছরের রিটার্নের সঙ্গে চলতি বছরের রিটার্ন যাচাই-বাছাই করার ক্ষমতা দিয়েছে। যাতে কোনও অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। এই বর্ধিত যাচাই-বাছাইয়ের লক্ষ্য হল আরও ভালভাবে কর দিতে উৎসাহ দেওয়া এবং কর ফাঁকির হার কমানো।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?