বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেরলের মুসলিম অধ্যুষিত মালাপ্পুরম জেলাকে ‘পৃথক দেশ’ বলে কটাক্ষ করলেন স্থানীয় রাজনীতিবিদ তথা সমাজসেবী সংস্থার নেতা ভেল্লাপ্পালি নাটেসন। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে সরব অনেকে।
শুক্রবার জেলার চুঙ্গাথারা অঞ্চলে এক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনারায়ণ ধর্ম পারিপালানা তথা এসএনডিপির সাধারণ সম্পাদক ভেল্লাপ্পালি নাটেসন। সেখানেই তিনি বলেন. "আমি মনে করি না যে আপনি প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে মালাপ্পুরমে বসবাস করতে পারেন। আমার মনে হয় না আপনি স্বাধীন মতামত প্রকাশ করে বেঁচে থাকতে পারেন। মালাপ্পুরম একটি ভিন্ন দেশ। এটা অন্য মানুষদের দেশ।" তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর দশকের পর দশক ধরে অনগ্রসর সম্প্রদায়গুলি কি উপকৃত হয়েছে?
২০১১ সালের জনগণনা অনুযায়ী, মালাপ্পুরমের জনসংখ্যা ৪১ লক্ষ। যার মধ্যে মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশ। ২৭.৬ শতাংশ হিন্দু। সমাজসেবী সংস্থা এসএনডিপি কাজ করে রাজ্যের এজহাভা সম্প্রদায়ের জন্য। এই সম্প্রদায়ই কেরলের সর্ববৃহৎ হিন্দু সম্প্রদায়। রাজ্যের মোট জনসংখ্যার ২৩ শতাংশই এই সম্প্রদায়ের। এই গোষ্ঠীর হয়ে কথা বলার সময়ই মুসলিমদের কটাক্ষ করেছেন বলে অভিযোগ উঠেছে ভেল্লাপ্পাল্লির বিরুদ্ধে।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নাটেসনের মন্তব্যের নিন্দা করেছে। দলের সভাপতি সৈয়দ সাদিক আলী শিহাব থাঙ্গাল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "যখন কেউ মালাপ্পুরম জেলার সমালোচনা করেন, তখন তাঁরা কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সমালোচনা করেন না। আপনি কিংবদন্তি লেখক এবং শিল্পীদের জেলার সমালোচনা করছেন। এই অঞ্চলে রয়েছে অনেক ঐতিহাসিক মন্দির। এটি সকলের জেলা। কেবল একটি সম্প্রদায়ের নয়।"
তীব্র সমালোচনা সত্ত্বেও, নাটেসন নিজের মন্তব্যে অটল। বলেছেন, "আমি একটি শব্দও প্রত্যাহার করব না।" তিনি সাংবাদিকদের বলেন, তাঁর মন্তব্য মুসলিম-বিরোধী নয়। নাটেসেনের কথায়, "আমি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কি বলেছি? আমার সাম্প্রতিক বক্তৃতায়, আমি কেবল বলেছি যে, মালাপ্পুরমে কোনও সামাজিক ন্যায়বিচার নেই। আর এটাই সত্য।"
নিজের অবস্থান আরও স্পষ্ট করে, নাটেসন কিছু আইইউএমএল নেতাকে তাঁর মন্তব্য ভুলভাবে উপস্থাপন করার চেষ্টার অভিযোগ করেছেন। বলেছেন, "কেউ কেউ আমাকে মুসলিম-বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু আমি কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নই। আমি কোনও ঘৃণ্য মন্তব্য করিনি।"
নাটেসন অভিযোগ করেন যে, মালাপ্পুরমের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সদস্যদের সামাজিক, রাজনৈতিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বলেন, "আমাদের সম্প্রদায়ের মালাপ্পুরমে একটিও শ্মশানও নেই। তারা সেখানে দাসের মতো জীবনযাপন করছেন।" ধর্মনিরপেক্ষতার প্রতি আইইউএমএলের অঙ্গীকারকে চ্যালেঞ্জ করে তিনি প্রশ্ন তোলেন যে, "কেন আইইউএমএল জেলায় কখনও একজন অমুসলিম প্রার্থীকেও দাঁড় করায়নি? এমনকি পঞ্চায়েত স্তরেও। তিনি দলটিকে ছদ্ম-ধর্মনিরপেক্ষ" বলে কটাক্ষ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?