শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পেট্রল, ডিজেলে আবগারি শুল্কের হার দু'টাকা বৃদ্ধি করল কেন্দ্র, ফের বৃদ্ধি পাবে দাম! আশঙ্কা জনসাধারণের

AD | ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব বাজারে তেলের দামের অনবরত পতনের মধ্যেই সোমবার পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক দু'টাকা করে বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। পেট্রোলের উপর আবগারি শুল্ক ১৩ টাকা এবং ডিজেলের ১০ টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে, ৮ই এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। এর পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ফের বৃদ্ধি পেতে চলেছে পেট্রল-ডিজেলের দাম?

সোমবার পেট্রলিয়াম মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। খুচরো তেলের মূল্যের উপর এর কী প্রভাব পড়বে তা নির্দেশিকায় উল্লেখ না থাকলেও, সূত্রের উল্লেখ করে পিটিআই জানিয়েছে, খুচরো মূল্যের পরিবর্তনের সম্ভাবনা কম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কারণে পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে বর্ধিত আবগারি শুল্ক সামঞ্জস্য করা হতে পারে। 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক্স-এ পোস্ট করে জানিয়েছে, "রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে যে আজ আবগারি শুল্কের হার বৃদ্ধির পরে পেট্রল এবং ডিজেলের খুচরা মূল্যে কোনও বৃদ্ধি হবে না।" নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ১৯৪৪ সালের কেন্দ্রীয় আবগারি আইনের ৫এ ধারা এবং ২০০২ সালের অর্থ আইনের ১৪৭ ধারার অধীনে জনস্বার্থে এই বর্ধিত শুল্ক আরোপ করেছে।

ইয়েস সিকিউরিটিজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হর্ষরাজ আগরওয়াল জানিয়েছেন, অপরিশোধিত তেলের দামে সংশোধনের ফলে পেট্রল এবং ডিজেলের আবগারি শুল্ক বৃদ্ধি প্রত্যাশিতই ছিল। মার্কেটিং মার্জিন ১০ টাকা/লিটার অতিক্রম করেছে। এর ফলে কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে পেরেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া