শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অল্প দিনেই নষ্ট হচ্ছে লিপস্টিক-ফাউন্ডেশন? এই সব নিয়ম মেনে যত্ন নিলেই ভাল থাকবে মেপআপের সরঞ্জাম

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: মুখের ছোটখাটো খুঁত ঢাকতে মেকআপের বিকল্প নেই। বিশেষ করে মহিলাদের যে কোনও জায়গায় যাওয়ার আগে মেকআপের কথা মনে আসে। পেশাদার রূপটান শিল্পী না হলেও একটু আধটু মেকআপ করতে সকলেই জানেন। কিন্তু শুধু মেকআপ করলেই তো হল না! মেকআপের পর বিভিন্ন সরঞ্জামের যত্ন নেওয়াও প্রয়োজন। কারণ অযত্নে সেই সব দামি জিনিসপত্র যেমন অল্প সময়ে নষ্ট হয়ে যেতে পারে, তেমনই ক্ষতি পারে ত্বকেরও। তাহলে লিপস্টিক থেকে ফাউন্ডেশন, কনসিলার থেকে মাস্কারা সহ বিভিন্ন প্রসাধনীর কীভাবে যত্ন নেবেন, জেনে নিন। 

* মেকআপের সরঞ্জামের জন্য খুব আর্দ্রতাযুক্ত জায়গা কিংবা প্রবল রোদ কোনওটাই ভাল নয়। কারণ আর্দ্র জায়গায় মেকআপের জিনিস রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আবার অতিরিক্ত তাপমাত্রাতেও নষ্ট হয়ে যেতে পারে তরল জাতীয় মেকআপের সরঞ্জাম। সেক্ষেত্রে সাধারণ তাপমাত্রা রয়েছে এমন জায়গায় একটি নির্দিষ্ট ব্যাগে মেকআপের জিনিসপত্র রাখতে পারেন। 

* প্রতিটি প্রসাধনীর গায়েই কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ লেখা থাকে। সেই সময়সীমা যেন অনেক দিন থাকে, তা কেনার সময়ে খেয়াল রাখুন। নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ব্যবহার করে নেওয়ার চেষ্টা করুন। 

* লিপস্টিক সবসময়ে শুকনো, ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। এতে দীর্ঘদিন লিপস্টিক ভাল থাকবে। একইসঙ্গে লিপস্টিকে যেন থুতু বা লালা লেগে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এতে অল্পদিনেই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

* কাজল বা লিপলাইনারে অনেক সময়ে ছত্রাক জন্মায়। বিশেষ করে অতিরিক্ত আর্দ্রতায় নরম হয়ে গেলে প্রসাধনী খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারেন। 

* মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করাও অত্যন্ত জরুরি। হালকা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে ব্রাশ পরিস্কার করতে পারেন। যার জন্য গরম জল নিন। তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু ফেলে দিন। এবার তার মধ্যে ব্রাশগুলি ভিজিয়ে রাখুন। কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখলেই ব্রাশের সব ধরনের রং উঠে যাবে। শেষে ঠান্ডা জলে ধুয়ে নিন ব্রাশগুলি। 

* মেকআপের নানা ধরনের সরঞ্জামের মধ্যে স্পঞ্জ অন্যতম। এটিকে পরিষ্কার করার জন্য অনেকেই জলের তলায় ধরে কচলে ধুয়ে নেন। কিন্তু তাতে স্পঞ্জে জমে থাকা সব ময়লা দূর হয় না! সেক্ষেত্রে একটি পাত্রে অলিভ অয়েল এবং তরল সাবানের মিশ্রণ তৈরি করে স্পঞ্জটি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ওই মিশ্রণ থেকে তুলে জলের তলায় রেখে ভাল করে পরিষ্কার করে নিন। দু'সপ্তাহে একবার এভাবে মেকআপের স্পঞ্জ পরিষ্কার করতে পারেন৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া