বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আদিবাসী যুবককে গাছে বেঁধে গোপনাঙ্গে লাল পিঁপড়ে ছেড়ে নির্যাতন! চুরির অভিযোগে কর্নাটকে হাড়হিম অত্যাচার

RD | ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। এই ভিডিও ক্লিপে পাশবিক অত্যাচারের নির্মম দৃশ্য প্রকাশ্যে এসেছে। ঘটনাটি কর্নাটকের দাভানগেরে জেলার চান্নাগিরি তালুকের নাল্লুরের কাছে আস্তাপানাহাল্লি গ্রামের হাক্কি-পিক্কি উপজাতি সম্প্রদায়ের। চুরির অপরাধে এক যুবকের উপর যেভাবে সেখানে নির্যাতন চলেছে তা অকল্পনীয়।

চুরির অভিযোগ উঠেছে হাক্কি-পিক্কি উপজাতি সম্প্রদায়ের একটি যুবকের বিরুদ্ধে। তাঁকে ধরে ফেলেছে এলাকারই লোকজন। এঁরাও একই সম্প্রদায়ের। চুরি করার শাস্তি হিসাবে অভিযুক্ত ছেলেটিকে প্রথমে মারধর করা হয়। তারপর গেছে বেঁধে ফের আরেকপ্রশ্থ মারধর চলে। এরপর যা হল তা জানলে হাড়হিম হতে বাধ্য।

ব্যাপক মারধরের পর গাছের সঙ্গে বাঁধা ওই ছেলেটির গোপনাঙ্গে লাল পিঁপড়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যন্ত্রণার তখন ছটফট করছেন ওই যুবক। যা দেখে উল্লাস প্রকাশ করছেন সামনে দাঁড়িয়ে থাকা লোকজন। 

 

যদিও ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছিল, তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পরেই তা জনসাধারণের নজরে আসে। স্থানীয় প্রশাসনেরও ওই ভাইরাল ভিডিও-টি নজরে পড়েছে।

দাভানগেরের পুলিশ সুপার উমা প্রশান্ত চান্নাগিরি পুলিশকে গ্রাম পরিদর্শন, সম্পূর্ণ বিবরণ সংগ্রহ এবং একটি বিস্তৃত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া