শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভ্যাপসা গরমে সুইমিং পুলে সাঁতার কাটছেন? ত্বক-চুল ভাল রাখতে কীভাবে যত্ন নেবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ০৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: গরমে সুইমিং পুলের নীল জলে শরীর ভাসালে ক্লান্তি ধুয়ে যায়। খানিক স্বস্তি পেতে অনেকেই গরমকালে নিয়মিত সুইমিং পুলে সাঁতার কাটেন। কিন্তু সাঁতার কাটার সময়ে বেশ কিছু বিষয় খেয়াল না রাখলে ত্বক-চুলের বারোটা বাজতে সময় লাগে না। আসলে পুলের জলে প্রচুর পরিমাণে ক্লোরিন মেশানো হয়। আর এই ক্লোরিনই ত্বক ও চুলের সর্বনাশ ঘটাতে যথেষ্ট। 

ক্লোরিন ত্বকের স্বাভাবিক তেলের পরিমাণ কমিয়ে ত্বক রুক্ষ হয়ে যায়। ফলে দ্রুত ত্বকে বলিরেখা পড়ে, র‍্যাশ, ব্রণ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাঁরা দিনের বেলা সাঁতার কাটেন তাঁদের খুব বেশি ট্যান পড়তে দেখা যায়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় চুলও। সেক্ষেত্রে সাঁতার কাটার সময়ে কোন কোন বিষয় খেলাল রাখলে ভাল থাকবে ত্বক-চুল, জেনে নিন- 

* সাঁতার কাটার আগে ত্বকে অতি অবশ্যই সানস্ক্রিন লাগান। ওয়াটারপ্রুফ সানস্ক্রিন লাগাতে পারলে সবচেয়ে ভাল। ক্লোরিনের ক্ষতিকারক প্রভাব থেকে ত্বককে বাঁচানোর জন্য প্রি-সুইমিং লোশনও পাওয়া যায়, তাও ব্যবহার করতে পারেন। 

* সাঁতার কাটার আগে স্নান করে জলে নামুন। এতে জলে যাওয়ার আগে ত্বকের উপর একটি সুরক্ষাকবচ তৈরি হবে। একইসঙ্গে পুল থেকে ওঠার পর অবশ্যই ভাল করে স্নান করুন। তারপর লাগান ময়েশ্চরাইজার। 

* ত্বকের ট্যান দূর করতে ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন।  বেসন ও আলুর রস কিংবা বেসন, দই ও হলুদের মিশ্রণ মাখলে ট্যান দূর হবে।

* সাঁতারের সময় চুলে অবশ্যই ভাল মানের শাওয়ার ক্যাপ ব্যবহার করুন।  

* সাতাঁর করতে নামার আগে নারকেল তেল কিংবা অন্য যে কোনও তেল ভাল করে চুলে লাগিয়ে নিন। এতে চুল ও স্ক্যাল্পে ক্লোরিন কিংবা নুনের খারাপ প্রভাব থেকে চুল রক্ষা পাবে।

* সুইমিং পুল থেকে উঠে চুলে শ্যাম্পু করা জরুরি। আর তারপর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। চুলে রং করা থাকলে অবশ্যই ভাল মানের কন্ডিশনার লাগান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া