বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ এপ্রিল ২০২৫ ২১ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর রাস্তায় এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় মুখ খুলে বিতর্ক বাড়ালেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তাঁর সোজাসাপটা সাফাই, বড় শহরে এমন ঘটনা নাকি ঘটেই থাকে! কংগ্রেস শাসিত কর্নাটকের প্রধান বিরোধী দল বিজেপি, এই ঘটনায় সিদ্দারামাইয়া সরকারের তীব্র সমালোচনা করেছে।
গত সপ্তাহেই ভাইরাল একটি ভিডিও-তে দেখা গিয়েছিল যে, বেঙ্গালুরুর বিটিএম লেআউট পাড়ার একটি গলিতে একজন ব্যক্তি দুই মহিলার পিছু নিচ্ছেন। হঠাৎ করেই তিনি, একজন মহিলার গায়ে আপত্তিকরভাবে হাত দেন। তখন অন্যজন, এই মহিলাকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন। এরপর লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনায় অতন্ত ভয় পেয়ে গিয়েছিলেন ওই দুই মহিলা, ফলে তারাও ওই এলাকা ছেড়ে তাড়াতাড়ি চলে যাচ্ছেন।
ওই ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন কর্নাটকের স্বারাষ্ট্রমন্ত্রী। জি পরমেশ্বর বলেন, "আমি প্রতিদিন পুলিশ কমিশনারকে সতর্ক থাকতে বলছি, টহলের মাধ্যমে সমস্ত এলাকায় নজরদারি করতেও বলেছি। এটি আমি প্রায় প্রতিদিনই বলি। যখন এখানে-সেখানে কিছু ঘটনা ঘটে, তখন অবশ্যই মানুষের দৃষ্টি সেদিকেই আকৃষ্ট হবে। পুলিশ সাত দিন ২৪ ঘন্টা কাজ করছে। কিছু ঘটনা এখানে-সেখানে ঘটে। এত বড় শহরে এমন ঘটনা ঘটবেই। আমরা আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি আজ সকালেও কমিশনারের সঙ্গে কথা বলেছি।"
পুলিশ ইতিমধ্যেই ওই শ্লীলতাহানির ঘটনায় মহিলাদের উপর হামলা, যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছে। কিন্তু মহিলাদের পরিচয় জানা যায়নি। কারণ ওই মহিলারা অভিযোগ দায়ের করতে এগিয়ে আসেননি।
এই ঘটনায় বিজেপি সিদ্দারামাইয়া সরকারের তীব্র সমালোচনা করেছে। তাদের কথায়, ভাইরাল ভিডিওটি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবতা তুলে ধরেছে। ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, বেঙ্গালুরু মহিলাদের জন্য আর নিরাপদ নয়। বিজেপি মুখপাত্র প্রশান্ত জি বলেছেন, "এটি অত্যন্ত সংবেদনশীল মন্তব্য। তিনি (মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া) কি যৌন নিপীড়ন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধকে স্বাভাবিক বলে মনে করেন? তিনি দায়িত্ব এড়াচ্ছেন, রাজ্যবাসীকে তিনি জবাবদিহি করতে চান না।"
বিজেপি বিধায়ক এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছেন যে, "এই নির্যাতনের ঘটনাটি নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া ঘৃণ্য এবং হতাশাজনক। এই ঘটনা এবং বিবৃতির কারণে মানুষ আস্থা হারাচ্ছে। তাঁর বক্তব্য থেকে বোঝা যায় যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কতটা অসহায়। তাঁর দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?