শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৭ এপ্রিল ২০২৫ ১৮ : ০২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোসফটের ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে এক নাটকীয় মুহূর্ত সৃষ্টি হয়, যখন ভারতীয়-মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়া আগরওয়াল কোম্পানির বর্তমান ও প্রাক্তন সিইও — সত্য নাদেলা, স্টিভ বালমার ও বিল গেটসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন। তিনি অভিযোগ তোলেন, মাইক্রোসফটের প্রযুক্তি ইজরায়েলের "গণহত্যায়" সহায়তা করছে।
"আপনাদের সকলের লজ্জা হওয়া উচিত। আপনারা সবাই ভণ্ড,"—উচ্চস্বরে বলার পর নিরাপত্তারক্ষীরা তাঁকে হল থেকে বের করে দেন। উপস্থিত কর্মীদের কেউ কেউ তাঁর প্রতিবাদে বিরক্তি প্রকাশ করলেও, অনেকে থমকে যান। বানিয়া বলেন, "গাজায় ৫০,০০০ প্যালেস্তিনীয়কে মাইক্রোসফট প্রযুক্তি দিয়ে হত্যা করা হয়েছে। কিভাবে আপনারা এই রক্তপাতের মধ্যেও উৎসব করতে পারেন? ইজরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করুন।"
প্রতিবাদের সময় বিল গেটসকে এক চুপচাপ হাসি দিতে দেখা যায়, এরপর তিনি কথোপকথন চালিয়ে যান।
পরে, বানিয়া আগরওয়াল একটি তীব্র প্রতিবাদপত্র দিয়ে পদত্যাগ করেন। জানিয়ে দেন, ১১ এপ্রিল তার মাইক্রোসফটে শেষ কর্মদিবস। ওই চিঠিতে তিনি লেখেন, "এমন একটি প্রতিষ্ঠানে আর কাজ করতে পারি না, যারা শোষকদের শক্তি দেয়, বিপন্নদের নয়।"
চিঠিতে বানিয়া দাবি করেন, "মাইক্রোসফটের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গাজার ওপর ইজরায়েলি আগ্রাসনকে আরও ধ্বংসাত্মক করে তুলছে। আজুউর ক্লাউড ও AI মূলত ইজরায়েলের স্বয়ংক্রিয় বৈষম্যমূলক ও গণহত্যামূলক ব্যবস্থার প্রযুক্তিগত মেরুদণ্ড।"
তিনি প্রশ্ন তোলেন, “আমাদের প্রযুক্তি দিয়ে আমরা কাদের ক্ষমতা বাড়াচ্ছি? দখলদার, নাকি যুদ্ধাপরাধী? দুঃখজনক হলেও সত্য—মাইক্রোসফট এখন এক ডিজিটাল অস্ত্র নির্মাতা, যার প্রযুক্তি নজরদারি, বর্ণবৈষম্য ও গণহত্যাকে চালনা করে। আর এই প্রতিষ্ঠানে কাজ করে আমরা সবাই কমবেশি দায়ী।”
এ ঘটনাটি ছিল দ্বিতীয় প্রতিবাদ। এর আগে, আরেক কর্মী ইবতিহাল আবৌস্সাদ, মাইক্রোসফটের AI বিভাগের প্রধান মোস্তাফা সুলেইমানকে "যুদ্ধ থেকে মুনাফা লাভকারী" বলে অভিহিত করেন।
এই ঘটনা প্রযুক্তি জগত ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?