বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লির রাস্তায় রক্তস্রোত, প্রেমিক যুগলের কীর্তিতে চক্ষু চড়কগাছ পথচারীদের, ছুটে এল পুলিশ

Pallabi Ghosh | ০৭ এপ্রিল ২০২৫ ১৬ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত। রক্তাক্ত অবস্থায় দু'পাশে পড়ে রয়েছে এক প্রেমিক যুগল। মাঝরাতে এহেন দৃশ্য দেখেই চমকে উঠেছিলেন পথচারীরা। তাঁদের থেকে খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় যুগল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায়। পুলিশ জানিয়েছে, গতকাল ওই এলাকায় এক যুগল তুমুল অশান্তি করছিল। বচসার মাঝে হঠাৎ ১৯ বছরের তরুণীর উপর ছুরি নিয়ে হামলা করে ২০ বছরের এক তরুণ। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তরুণী। 

এরপরই নিজেকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণ। এই দৃশ্য দেখেই পুলিশে খবর পাঠান পথচারীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে, যুগলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দু'জনেই। তরুণীর মুখে, ঘাড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তবে দু'জনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ধারায় অভিযুক্ত তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া