বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ০৭ এপ্রিল ২০২৫ ১৬ : ১৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে ধসের আবহে টাটা মোটরসের শেয়ারে নজিরবিহীন পতন। দিনে প্রায় ১০ শতাংশ পড়ে গিয়ে শেয়ারটি ৫৫২.৫০-এ পৌঁছেছে, যা ৫২-সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর ফলে কোম্পানির বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ২.০৩ লক্ষ কোটি টাকাতে, যেখানে শুক্রবার সেটা ছিল ২.২৫ লক্ষ কোটি টাকার বেশি। শুক্রবার শেয়ারটি ৬১৩.৮৫ দামে বন্ধ হয়েছিল।
এই ধাক্কায় বিশিষ্ট বিনিয়োগকারী রেখা ঝুনঝুনওয়ালার টাটা মোটরসে বিনিয়োগ থেকে মাত্র কয়েক সেকেন্ডেই ২৯৩.০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁর মোট 'হোল্ডিং'-এর মূল্য সোমবার নেমে আসে ২,৬৩৯.৩০ কোটিতে, যেখানে শুক্রবার তা ছিল ২,৯৩২.৩৭ কোটি। ২০২৪ সালের ৩০ জুলাই টাটা মোটরসের ৫২-সপ্তাহের সর্বোচ্চ ১,১৭৯.০৫ ছিল, সেখান থেকে শেয়ারটি ৫৩ শতাংশ পড়ে গেছে। এই পতনের ফলে শুধুমাত্র টাটা মোটরস থেকেই প্রায় ৩,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ঝুনঝুনওয়ালা।
এই বিশাল ধসের অন্যতম কারণ হল টাটা মোটরসের ইংল্যান্ডের শাখা জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)-এর একটি ঘোষণা যে তারা এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি বন্ধ রাখবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমস্ত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। FY24 সালে, JLR তাদের মোট লাভের ২৩ শতাংশ এবং পাইকারি বিক্রির ২৬ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে পেয়েছিল।
বিশ্ববিখ্যাত ব্রোকারেজ সংস্থা মরগান স্ট্যানলি টাটা মোটরস নিয়ে ‘Equalweight’ রেটিং বজায় রেখে লক্ষ্যমূল্য ৮৫৩ ধার্য করেছে। তারা সতর্ক করেছে যে ট্রাম্পের শুল্কের ফলে JLR-এর ফ্রি ক্যাশ ফ্লো এবং সামগ্রিক মূল্যায়নে বড় প্রভাব পড়তে পারে।
CLSA টাটা মোটরসকে ‘Outperform’ রেটিংয়ে নামিয়ে এনে লক্ষ্যমূল্য ৯৩০ থেকে কমিয়ে ৭৬৫ করেছে। তারা FY26-এ JLR-এর বিক্রিতে ১৪ শতাংশ পতনের আশঙ্কা করেছে। EBITDA মার্জিন FY25-এর ৯ শতাংশ থেকে FY26 ও FY27-এ ৭ শতাংশে নেমে যেতে পারে বলেও জানিয়েছে CLSA।
অন্যদিকে, নোমুরা পূর্বাভাস দিয়েছে ট্রাম্পের শুল্কে JLR-এর গাড়ির গড় বিক্রয়মূল্যে ৩,৭০০ ডলার বা ৮ শতাংশ প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে টাটা মোটরসের সামনে চ্যালেঞ্জ আরও বাড়বে এবং বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা চলতে থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?