শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতীয় শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়, কয়েক মিনিটেই কর্পূরের মতো 'উধাও' ১৯ লক্ষ কোটি টাকা!

SG | ০৭ এপ্রিল ২০২৫ ১৫ : ৫২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে ট্রেড ওয়ার বা বাণিজ্যযুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছনোর প্রেক্ষিতে সোমবার ভারতীয় শেয়ারবাজারে দেখা গেল ভয়াবহ ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জেরে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে এশিয়া-সহ গোটা বিশ্বের বাজারে।

সপ্তাহের প্রথম কার্যদিবসেই সেনসেক্স প্রায় ৪,০০০ পয়েন্ট এবং নিফটি ৫০ সূচক ২১,৭৫০-এর নিচে নেমে আসে। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ সেনসেক্স ২,৭৫২ পয়েন্ট বা ৩.৬৫ শতাংশ পড়ে গিয়ে দাঁড়ায় ৭২,৬১৩ পয়েন্টে। নিফটি ৮৮২ পয়েন্ট বা ৩.৮৫ শতাংশ কমে পৌঁছয় ২২,০২২-এ।

বম্বে স্টক এক্সচেঞ্জ মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলোতে ১০ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়। বাজারে ব্যাপক উদ্বেগের প্রতিফলন ঘটে ভারতীয় ভোলাটিলিটি ইনডেক্স বা ইন্ডিয়া ভিক্স-এ, যা ৫২ শতাংশ লাফিয়ে প্রায় ২১-এ পৌঁছে যায়।

মাত্র কয়েক মিনিটের মধ্যে বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলোর মোট বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ কোটি টাকা কর্পূরের মতো উবে যায় — আগের দিনের ৪০৩ লক্ষ কোটি থেকে নেমে আসে ৩৮৪ লক্ষ কোটিতে।

বিশ্ববাজারে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে অনড় অবস্থানই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের অন্যতম কারণ। রবিবার ট্রাম্প বলেন, শুল্ক হল "ওষুধ", যা বিদেশি সরকারগুলোকে মূল্য চোকাতে বাধ্য করবে। তিনি জানান, শেয়ারবাজারে ধস নিয়ে তার কোনও উদ্বেগ নেই।

এশিয়ার বাজারে তাইওয়ানের সূচক ১০ শতাংশ এবং জাপানের নিকেই ৭ শতাংশ পড়ে যায়। শুক্রবার মার্কিন বাজারে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৫.৯৭ শতাংশ, ডাও জোনস ৫.৫০ শতাংশ এবং ন্যাশড্যাক ৫.৭৩ শতাংশ পতন নিয়ে বন্ধ হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই শুল্ক যুদ্ধের ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়বে, কর্পোরেট লাভ কমবে, উপভোক্তা চাহিদা কমবে এবং অর্থনৈতিক বৃদ্ধির হার ব্যাহত হবে। ভারত এই বাণিজ্যযুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও, বিশ্ব অর্থনীতির ধাক্কা থেকে একেবারে মুক্ত থাকবে না।

৯ই এপ্রিল রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত বৈঠকের আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাজারের প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদ হার কমানোর পাশাপাশি আর্থিক বৃদ্ধি টিকিয়ে রাখতে বাড়তি পদক্ষেপ নিতে পারে।

এই সপ্তাহেই শুরু হচ্ছে চতুর্থ ত্রৈমাসিক ফলপ্রকাশ। ১০ এপ্রিল টিসিএস মার্চ কোয়ার্টারের ফল প্রকাশ করবে। তবে শুধু ফল নয়, ট্রেড ওয়ারের প্রেক্ষিতে কোম্পানির ম্যানেজমেন্ট কী বার্তা দেয়, সেদিকেই নজর থাকবে বাজারের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া