শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ২০ বছরের ড্যারেন থেকে আজ বিশ্ববিখ্যাত স্পিড, কী এমন ম্যাজিকে বিশ্ববিখ্যাত হলেন রোনাল্ডোর ভক্ত? ফাঁস করলেন রহস্য… 

Kaushik Roy | ০৬ এপ্রিল ২০২৫ ০৩ : ০৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: তাঁর আসল নাম যে ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র সেটা আর ক’জন জানেন। বিশ্বজুড়ে তিনি পরিচিত আই শো স্পিড নামে। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ২০ বছর বয়সেই ওহায়োর সিনসিনাটির একটি ছোট্ট ঘর থেকে শুরু করে বর্তমানে ইউটিউবে পাঁচ কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে স্পিডের। 


২০১৭ সালে লাইভ স্ট্রিমিং শুরু করেন স্পিড। শুরুর দিকে তাঁর দর্শকসংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। তবে সময়ের সঙ্গে সঙ্গে যখন সেই সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, তখনই আত্মবিশ্বাস পান তিনি। এক সাক্ষাৎকারে স্পিড জানালেন, ‘যখন দেখলাম মানুষ আমাকে দেখতে শুরু করেছে, মনে হল এটা নিয়ে ভাবা যেতে পারে। আমি গোটা বিষয়টায় মজা পেয়েছিলাম, যেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে’। 


প্রথম প্রথম ফিফা, এনবিএ ২কে, ফোর্টনাইট-এর মতো জনপ্রিয় গেম খেলে ভক্তদের আকর্ষণ করতেন তিনি। তবে স্পিড জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর অপ্রতিরোধ্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের মাধ্যমে। স্পিডের বহু লাইভ রিঅ্যাকশন ও মজাদার মুহূর্ত এখন ইন্টারনেটের ভাইরাল মিম সংস্কৃতির অংশ। এই ‘মিম ফ্যাক্টর’ তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে এটা নিজেও স্বীকার করেছেন তিনি। এমনকি তাঁর বাড়ি থেকে সুদূর চীনেও রয়েছে স্পিডের বিশাল ফ্যানবেস। 


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত স্পিড কিছুদিন আগেই দেখা করেছিলেন সিআর সেভেনের সঙ্গে। সেই ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। ইউটিউবে কেরিয়ার শুরুর মাত্র কয়েক বছরের ভিতরে ২০২৪ সালের ‘স্ট্রিমার অফ দ্য ইয়ার’ পুরস্কার পান স্পিড। তবে ভবিষ্যতে আরও ব্যতিক্রমী কিছু করার স্বপ্ন রয়েছে তাঁর। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘একবার ইলন মাস্কের সঙ্গে কথা হলেই, আমি মহাকাশ থেকে লাইভস্ট্রিম করার কথা বলব তাঁকে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া