বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ এপ্রিল ২০২৫ ০২ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি হৃদয়স্পর্শী ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বন বিভাগের এক গাড়ি চালক তীব্র গরমে তৃষ্ণার্ত চিতা ও তার বাচ্চাদের জল খাওয়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের এক পার্শ্ববর্তী গ্রামে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বহু মানুষ তাঁর এই কাজের প্রশংসা করে ওই ব্যক্তিকে কুর্নিশ জানিয়েছেন।
কিন্তু এই মানবিক কাজের জন্য উল্টে শাস্তি পেতে হল ওই চালককে। এক প্রতিবেদন অনুসারে, ভিডিও ভাইরাল হওয়ার পর বন বিভাগের চালক সত্যনারায়ণ গুরজরকে বরখাস্ত করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে একটি চিতা এবং তার পরিবার। সত্যনারায়ণ একটি জলের পাত্র হাতে ধীরে ধীরে চিতাদের দিকে এগিয়ে যান। চিতাদের কাছাকাছি গিয়ে তিনি একটি স্টিলের প্লেটে জল ঢালেন। এরপর মা চিতা এবং তার সন্তানরা উঠে এসে প্লেট থেকে জল পান করে।
Offering water or milk to #cheetahs by villagers is not a good sign for #wildlife conservation. This may lead to dangerous consequences. As usual, the forest is undisturbed.@CMMadhyaPradesh @ntca_india @PMOIndia @KunoNationalPrk @Collectorsheop1 pic.twitter.com/3iIIYbd8Kn
— ajay dubey (@Ajaydubey9) April 5, 2025
জানা গিয়েছে, এই ঘটনাটি প্রকাশ্যে আসার মাত্র দু’সপ্তাহ আগে স্থানীয় কিছু মানুষ একটি চিতা এবং তার চার সন্তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেছিল। তারপর এই জল খাওয়ানোর ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন সত্যনারায়ণের। তবে বন বিভাগের কর্মকর্তারা ওই চালকের এমন মানবিক আচরণকে ভালভাবে নেননি। তাঁদের মতে, এই ধরনের আচরণ চিতাদের মধ্যে মানুষের প্রতি আস্থা তৈরি করতে পারে।
যার ফলে তারা লোকালয়ে ঢুকে পড়তে পারে। সেক্ষেত্রে আতঙ্কে দিন কাটাতে হবে সাধারণ মানুষকে। এরপরেই কুনো ফরেস্ট ডিভিশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে চালক সত্যনারায়ণ গুরজরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখিয়েছে আমজনতা। কেউ বলছেন এটা প্রয়োজনীয় নিরাপত্তার অংশ। আবার কেউ কেউ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?