বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ০০ : ৫৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'তিন ভাষা নীতি' বিতর্কের মাঝেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সমালোচনায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন পাম্বান রেল সেতু উদ্বোধনের পর রামেশ্বরমে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি মন্তব্য করেন যে, তিনি নিয়মিত তামিলনাড়ুর নেতাদের কাছ থেকে চিঠি পান, কিন্তু কেউ তামিলে স্বাক্ষর করেন না।
নিজের মাতৃভাষা গ্রহণ এবং প্রচারের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "মাঝে মাঝে, আমি তামিলনাড়ুর কয়েকজন নেতার কাছ থেকে চিঠি পেলে অবাক হই। তাঁদের কেউ তামিলে স্বাক্ষর করেন না। আমরা যদি তামিলের জন্য সত্যিই গর্বিত হই, তাহলে আমি সবাইকে অন্তত তামিলে স্বাক্ষর করার অনুরোধ করব।"
এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী তামিল ভাষা ও সংস্কৃতির প্রচারে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। বলেন, "আমরা তামিল ভাষা এবং তামিল ঐতিহ্য বিশ্বের প্রতিটি কোণে পৌঁছানোর জন্য নিরন্তর কাজ করছি।"
সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ছাত্রদের সুবিধায় মাতৃভাষা তামিলে মেডিক্যাল পাঠ্যক্রম চালু করার জন্য তামিলনাড়ু সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে কেন্দ্রের উদ্যোগে তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন মোদি।
ডিএমকে-নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারের অভিযোগ, কেন্দ্র জোর করে 'তিন ভাষা নীতি' হিন্দি ভাষা আরোপ করছে। আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে হিন্দির মাধ্যমে দুর্বল করার চেষ্টা বলেও তোপা দাগা হয়েছে। যা নিয়ে তামিলনাড়ুর সাসক দল ডিএমকে এবং বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর কটাক্ষ বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত 'তিন ভাষা নীতি'তে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের তিনটি ভাষা (ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা) বাধ্যতামূলক ভাবে শিখতে হবে। অথচ তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু'টি ভাষা (ইংরেজি এবং স্থানীয় ভাষা) শিক্ষা বাধ্যতামূলক। এর পরেই হিন্দি আগ্রাসনের অভিযোগে সরব হন ডিএমকে নেতৃত্ব। সংসদেও সেই উত্তাপ পৌঁছয়। সরব ছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্যাটালিনও। বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীকচিহ্ন 'রুপি'-র বদলে তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর 'রু' বসিয়ে প্রতিবাদ জানায় তামিলনাড়ু সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?