শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ২১ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ডোনান্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণায় খুশি নন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। মার্কিন প্রেসিডেন্টের 'আমেরিকা ফার্স্ট' নীতিও তাঁকে শঙ্কিত করে তুলছে। এই আবহেই সোমবার বড় ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বায়নের যুগ শেষ বলে ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের উপর ১০ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছেন। যা বিশ্ব বাজারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা। ট্রাম্পের শুল্কনীতি কী ভাবে মোকাবিলা করা যায়, সেই রাস্তা খুঁজছে বাকিরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, দেশের ব্যবসাকে 'শুল্ক-ঝড়' থেকে রক্ষা করার জন্য নতুন শিল্পনীতি ব্যবহার করতে প্রস্তুত। পাশাপাশি, মার্কিন প্রশাসনের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তির চেষ্টাও চালিয়ে যাবেন তিনি। প্রধানমন্ত্রী স্টার্মারের মতে, "আমরা বিশ্বাস করি না যে, বাণিজ্যযুদ্ধই সমস্যা সমাধানের একমাত্র পথ।"
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পরই বিশ্ব বাজার টালমাটাল হয়েছে। আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস নামছে। প্রত্যেকটি দেশই নিজের মতো করে এই শুল্ক সমস্যা সমাধানের পথ খুঁজছে। স্টার্মার মনে করেন, ট্রাম্পের ঘোষণার ফলে বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
অনেক বিশেষজ্ঞের মত অবশ্য উল্টো। ট্রাম্পের শুল্কনীতি আদতে 'শাপে বর' বলে মনে করছেন তাঁরা। এইসব বিশেষজ্ঞের দাবি, বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ উৎপাদনের উপর জোর দেবে। সঙ্গে অর্থনৈতিক সংস্কারের পথেও হাঁটবে।
ব্রিটেনের এক সরকারি আধিকারিক বলেছেন, "ট্রাম্প এমন কিছু করেছেন যার সঙ্গে আমরা একমত নই, কিন্তু ওই নীতির নেপথ্য়ে মানুষের বড় অংশের সমর্থন রয়েছে। কারণ, পৃথিবী বদলে গিয়েছে, বিশ্বায়ন শেষ হয়ে গিয়েছে, এবং আমরা এখন একটি নতুন যুগে আছি। দেখাতে হবে যে, আমাদের দৃষ্টিভঙ্গি, আরও সক্রিয়, লেবার সরকার আরও সংস্কারবাদী, এই দেশের প্রতিটি অংশের মানুষের জন্য পর্যাপ্ত আশানুরূপ কাজে দক্ষ।"
দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকেই আমেরিকার শুল্ক নীতি বদলে ফেলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, যে সমস্ত দেশ আমেরিকার পণ্য থেকে যত শুল্ক নিয়ে থাকে, তাদের উপরেও পাল্টা তত শুল্কই চাপানো হবে। এ বিষয়ে আমেরিকার স্বার্থের কথাই শুধু মাথায় রাখবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নতুন নীতিতে প্রায় প্রতিটি দেশের উপরেই ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। এছাড়া গাড়ির উপর ২৫ শতাংশ শুল্র আরোপ করা হয়েছে।
ব্রিটেনের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার জানিয়ে দিয়েছে, তারা এখন আর আমেরিকায় গাড়ি পাঠাবে না। অন্তত এক মাসের জন্য গাড়ি রফতানির স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই সপ্তাহের শেষের দিকে, ব্রিটিশ সরকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকদের উপর নিয়ন্ত্রণ শিথিল করা এবং সরকারের শিল্প কৌশলের কিছু অংশ সামনে আনার ঘোষণা করার পরিকল্পনাও করছে। বুধবার একটি বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার জন্য ব্রিটেন ও ভারতের মধ্যে "অর্থনৈতিক ও আর্থিক সংলাপ" করার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নতুন চুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?