শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৫ ২০ : ৫৮Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: দিনভর কাজের চাপ। রাতে দেরিতে ঘুমাতে গিয়ে সকালে তাড়াতাড়ি ওঠার তাড়া। ঘরে বাইরে সামলে সারাক্ষণই মনের মধ্যে এক রাশ দুশ্চিন্তা, উদ্বেগ। আজকাল এমনই রুটিনে অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকেই। যা নিজের শরীর-মনের তো বটেই, প্রভাব ফেলছে সম্পর্কেও। যে কোনও সম্পর্কে মনোমালিন্য, বিতর্ক, মান-অভিমান যেমন স্বাভাবিক, তেমনই সঙ্গী সারাক্ষণ মনমরা হয়ে থাকলে তা মোটেই ভাল লাগে না। এমনকী দীর্ঘদিন একই পরিস্থিতি চললে সম্পর্কে চিড় ধরতেও পারে! সেক্ষেত্রে কয়েকটি বিষয়ে নজর রাখলে আপনিই সঙ্গীর মেজাজ বদলে দিতে পারেন। জেনে নিন সেই টিপস-
*কথা শুনুন: যদি সঙ্গী মানসিক চাপে আছেন বলে খেয়াল করেন তাহলে প্রথমেই খোলাখুলি কথা বুলুন। সবকিছু ভালভাবে শুনুন এবং তারপর নিজের মতামত দিন। এতে প্রিয় মানুষটি মন খুলে সমস্ত কথা বলতে পারবেন।
*পাশে থাকুন: সঙ্গী খুবই দুশ্চিন্তায় থাকলে তাঁর পাশে থাকুন। দেখবেন এতেই তিনি অনেকটা মানসিক চাপমুক্ত হবেন। সঙ্গী যেন কখনও নিজেকে একা মনে না করেন সেদিকে খেয়াল রাখুন।
*একসঙ্গে যোগাসন অথবা মেডিটেশন করুন: গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা সকালে যোগাসন বা প্রাণায়াম করেন, তাঁদের মন অন্যদের তুলনায় অনেক বেশি ভাল থাকে। তাই নিয়মিত দু’জন ঘুম থেকে উঠে ১৫ থেকে ২০ মিনিট যোগাসন, মেডিটেশন করার চেষ্টা করুন। সকালে সময় না থাকলে রাতে শোওয়ার আগেও কিছুটা সময় ধ্যান করতে পারেন। সারা দিনের উদ্বেগ, উৎকণ্ঠা অনেকটাই দূর হবে।
*স্পেশাল অনুভব করান: ছোট ছোট বিষয়ে প্রশংসা, সামান্য উপহার, প্রিয় খাবার রান্নার মতো কাজে সঙ্গীকে ‘স্পেশাল’ অনুভব করাতে পারেন। এতেও দুশ্চিন্তা কমবে, মন অনেকটা হালকা হবে।
*সুখের স্মৃতিচারণ: কোথাও ঘুরতে যাওয়ার কিংবা একসঙ্গে কাটানো পুরনো ছবির অ্যালবাম খুলে বসতে পারেন। সুখের স্মৃতিগুলি তাজা হলে ‘হ্যাপি হরমোন’-এর ক্ষরণ বাড়বে। এতেও সঙ্গীর মনমেজাজ তরতাজা হয়ে উঠবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?