শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | একঘেয়ে গ্রিন টি মুখে রুচছে না? ওজন কমাতে বরং ভরসা রাখুন এই কটি পানীয়তে, ম্যাজিকের মতো পাবেন ফল

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৫ ২০ : ২০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ওজন কমানোর চেষ্টায় আজকাল অনেকেই সারাদিনে বেশ কয়েক কাপ গ্রিন টি-তে চুমুক দেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, নিয়মিত গ্রিন টি খেলে হজম ক্ষমতা, মেটাবলিজম বাড়ে। আর এই কারণেই নাকি মেদ কমে। যদিও এই তথ্যের পুরোপুরি সত্যতা মেলেনি। অনেকের আবার গ্রিন টি খুব একটা পছন্দ নয়। আপনিও কি সেই তালিকায় রয়েছেন? তাহলে গ্রিন টি-র বদলে নিয়মিত বেশ কয়েকটি পানীয়তে চুমুক দিতে পারেন। এতে দ্রুত মেদ ঝরার সঙ্গেই পাবেন ভরপুর এনার্জি, সারাদিন থাকবেন চনমনে। 

১. লেবু ও মধুর জল- ওজন কমাতে ভরসা রাখতে পারেন লেবু ও মধুর জলে। নিয়মিত ঈষদুষ্ণ জলে লেবুর রস আর অল্প মধু মিশিয়ে খেয়ে উপকার পেয়েছেন অনেকেই। রোগা হওয়ার জন্য এই পানীয় বেশ কার্যকরী। এটি শরীরে জমে থাকা টক্সিন বাইরে বার করে দিতে সাহায্য করে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতাও কমে।

২. জিরে জল- জিরেতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে জমা দূষিত পদার্থ সাফ করতে পারে। ফলে হজম শক্তি বাড়ে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জিরের জল খেলে তা ওজন কমাতে সাহায্য করে। শুধু সকালেই নয়, সারাদিনে ৩-৪ বার জিরের জল খেতে পারেন। ভারী খাবারের পরে জিরের জল খেলে খাবার সহজে হজম হয় এবং মেদ জমার পরিমাণ কমে।

৩. অ্যাপেল সাইডার ভিনিগার: ওজন কমাতে যে সব পানীয় সাহায্য করে তার মধ্যে অ্যাপেল সাইডার ভিনিগার অন্যতম। যদিও খেতে খুব একটা সুস্বাদু নয়। তবে এই পানীয়র গুণ প্রচুর। জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে অ্যাপেল সিডার ভিনিগার। সকালে খালি পেটে হালকা গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খান। মেদ ঝরার পাশাপাশি অ্যাপেল সাইডার ভিনিগার খেলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল, অস্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে। 

৪. মেথি জল- পেট ঠান্ডা করার পাশাপাশি মেথি জল খিদেও কমায়। খাওয়ার ইচ্ছা কমে যায় বলে স্বাভাবিকভাবেই ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী এই পানীয়। এক কাপ মেথি সারা রাত জলে ভিজিয়ে পরদিন সকালে জল ছেঁকে নিয়ে খান। নিয়মিত খেলেই উপকার পাবেন।

৫. ভেষজ ডিটক্স ওয়াটার- পুদিনা পাতা, শশা ও লেবু দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে নিতে পারেন। এই ভেষজ ডিটক্স ওয়াটার শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে। সঙ্গে বাড়বে হজম ক্ষমতাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া