মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ১৯ : ৩২Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: গরমকাল মানেই অতিরিক্ত ধুলোবালি, ফলে খুশকি আর তেলতেলে ভাব চুলের বারোটা বাজিয়ে দেয়। সঙ্গে দোসর মাথার ঘাম। সব মিলিয়ে নিয়মিত চুলের যত্ন না নিলে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই চুলের মারাত্মক ক্ষতি হয়। বেড়ে যায় চুল পড়ার সমস্যাও। এই পরিস্থিতিতে রোজ রোজ শ্যাম্পু না করে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকায়। চুল সুন্দরও হবে, ঝলমলও করবে।
১. লেবুর রস: লেবুর অ্যাসিডিক উপাদান খুশকি কমাতে খুব ভাল কাজ করে। পাশাপাশি লেবু অতিরিক্ত তেল নিঃসরণও কমায়।
* ২ চামচ লেবুর রস হালকা গরম করে মাথার স্ক্যাল্পে ভাল করে লাগান।
* ২০-২৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
* সপ্তাহে ২-৩ বার এটা করতে পারেন।
২. টক দই: টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা স্ক্যাল্প পরিষ্কার রাখতে আর খুশকি কমাতে সাহায্য করে। এটা চুলকে ময়েশ্চারাইজও করে, তাই তেলতেলে ভাব কমে।
* পরিমাণ মতো টক দই নিয়ে মাথার স্ক্যাল্পে আর চুলে ভাল করে মালিশ করুন।
* ৩০ মিনিট রেখে দিন।
* এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
* সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
৩. অ্যালোভেরা জেল: অ্যালোভেরাতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি আর অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা খুশকি কমাতে সাহায্য করে। এটা স্ক্যাল্পকে ঠান্ডা রাখে আর অতিরিক্ত তেল শোষণ করে নেয়।
* তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন।
* এই জেল সরাসরি মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করুন।
* ৩০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
* চাইলে এটা প্রতিদিনও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন যে ঠান্ডা না লেগে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?