বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লক্ষ্যপূরণে ব্যর্থ, কর্মীদের গলায় বেল্ট পেঁচিয়ে কুকুরের কায়দায় হামাগুড়ি দেওয়ালেন ম্যানেজার! দেখুন সেই ভাইরাল ভিডিও

RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৯ : ০৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সময়ের মধ্যে অফিসের বেঁধে দেওয়া লক্ষ্যপূরণে ব্যর্থ কর্মী। শাস্তি হিসাবে চরম অমানবিকাতার নিদর্শন কেরলের এক মার্কেটিং সংস্থায়। ব্যর্থ কর্মীদের গলায় দড়ি বেঁধে দিয়ে কুকুরের মতো করে হামাগুড়ি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এমনকি কয়েক জনকে জামাকাপড় খুলতেও বাধ্য করা হয়েছে। এইসব ঘটনার ভিডিও (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল শোরগোল পড়েছে। কেরলের শ্রমমন্ত্রী ভি সিবনকুট্টি তড়িঘড়ি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

ভাইরাল ভিডিও-র একটিতে দেখা যাচ্ছে, ওই মার্কেটিং সংস্থার কর্মীদের গলায় বেল্ট বেঁধে দিয়ে হাঁটু গেড়ে বসিয়ে হামাগুড়ি দেওয়ানো হচ্ছে। ওই বেল্ট ধরে রেখেছেন অন্য একজন। অন্যটিতে দেখা যাচ্ছে, এক কর্মী সকলের সামনেই প্যান্ট খুলছেন। এই ঘটনার নেপথ্যে কেরলের কালুরে অবস্থিত ওই মার্কেটিং সংস্থার প্রাক্তন ম্যানেজারকে দায়ী করেছেন নির্যাতিতরা। 

এমন অত্যাচারের ঘটনা সামনে আসতেই কেরলের শ্রমমন্ত্রী ভি সিবনকুট্টি তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা শ্রম অফিসারকে তিনি এই বিষয়ে রিপোর্ট তাঁর টেবিলে জমা দিতে বলেছেন। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দায়ের না করলেও পুলিশও হস্তক্ষেপ করেছে। ওই বেসরকারি মার্কেটিং সংস্থার কর্মচারীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। পুলিশের দাবি, ভাইরাল ভিডিও চার মাস আগের। সে সময়ে সংস্থার তৎকালীন ম্যানেজার এই ভিডিয়োটি তুলেছিলেন। পেরুম্বাভুরে অপরাধটি ঘটানো হয় বলে জানানো হয়েছে।

পুলিশ তদন্তে নেমেই ওই সংস্থার নির্য়াতিত কর্মীদের বয়ান রেকর্ড করেছে। তাঁরাও প্রাক্তন ম্যানেজারকেই কাঠগড়ায় তুলেছেন। তবে, ভাইরাল ভিডিও-তে যে ব্যক্তিকে হয়রানি ও নির্যাতনের শিকার হতে দেখা গিয়েছে, তিনি পরে সংবাদ মাধ্যমকে বলেন যে, ফুটেজে যা দেখানো হয়েছে তা ঠিক নয়। মার্কেটিং সংস্থার কাউকেই কর্মক্ষেত্রে হয়রানি করা হয়নি। ওই কর্মী বলেছেন, "আমি এখনও ওই সংস্থায় কাজ করছি। এই দৃশ্যগুলি কয়েক মাস আগের। তখন প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে য়িনি কর্মরত ছিলেন তিনিই এগুলো জোর করে তুলেছিলেন। পরে তাঁকে ম্যানজারের দায়িত্বব থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এখন তিনি ওই ভিডিও ব্যবহার করে সংস্থার মালিককে কলঙ্কিত করছেন।"

এই কর্মী পুলিশ এবং শ্রম বিভাগেরআধিকারিকদের কাছেও একই বক্তব্য দিয়েছেন বলে জানা গিয়েছে।

 

রাজ্যের শ্রমমন্ত্রী ভি সিবানকুট্টি এই ভাইরকাল ভিডিওগুলিকে "মর্মান্তিক এবং বিরক্তিকর" বলে অভিহিত করেছেন। জানান যে, কেরলের মতো রাজ্যে এটি কোনওবাবেই বরদাস্ত করা হবে না। মন্ত্রী বলেছেন, "আমি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি এবং জেলা শ্রম আধিকারিককে তদন্তের পর ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।"  

হাইকোর্টের আইনজীবী কুলাথুর জয়সিংহের অভিযোগের ভিত্তিতে রাজ্য মানবাধিকার কমিশন এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। এদিকে, কেরলের রাজ্য যুব কমিশনও হস্তক্ষেপ করেছে এবং এই ঘটনায় স্বতন্ত্রবাবে একটি মামলা দায়ের করেছে। প্যানেল জেলা পুলিশ প্রধানকে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে, কমিশনের চেয়ারম্যান এম শাজার বলেছেন যে, এই ধরণের আচরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত যা একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া