শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৫ ১৯ : ০৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: রাগ-বকুনি, আদর-আহ্লাদ, মান-অভিমান, এই সবের মাঝেই মা-বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্ক মজবুত হতে থাকে। আবার সামান্য ভুলেই বাড়তে পারে দূরত্ব, তিক্ততা আসে সম্পর্কে। অনেক সময়ে জেদ পূরণ না হলেই কথায় কথায় শিশুর রাগ বেড়ে যায়। বকাবকি করলে আবার মুখ ভার। তবে রাগ সামলাতে গিয়ে যেমন শিশুর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়, তেমনই বকাবকি করলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। আসলে শিশুরা একা একা নিজের আবেগ-অনুভূতির মতো জটিল বিষয় বুঝতে পারে না। মা-বাবাকেই এগিয়ে আসতে হয়। সেক্ষেত্রে কয়েকটি কৌশল মেনে চললে অভিভাবকেরা সহজে শিশুর রাগ সামলাতে পারবেন।
১. অভিভাবকরা শান্ত থাকুন: রাগ সামলানোর প্রাথমিক উপায় অভিভাবকদের মনকে শান্ত রাখা। অর্থাৎ সন্তান রেগে গেলেও আপনাকে শান্ত থাকতে হবে। প্রথম থেকেই যদি সন্তানের রাগ কিংবা জেদে লাগাম দেওয়া যায়, তাহলে বহু সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ কেউ রাগ সামলানোর জন্য সন্তানের সব চাহিদা পূরণ করেন। এতে সমস্যা আরও বাড়ে। বরং অভিভাবকেরা যদি নিজেকে শান্ত রেখে শিশুকে সামলান তাহলে সমস্যা অনেকটাই মিটে যাবে।
২. খোলাখুলি কথা বলুন: শিশু কেন রেগে যাচ্ছে প্রথমে কারণ জানার চেষ্টা করুন। আর সেই কারণ বুঝে সন্তানের সঙ্গে খোলাখুলি কথা বলুন। কারণ যতক্ষণ না মা-বাবা এগিয়ে এসে সন্তানের সঙ্গে কথা বলবেন, ততক্ষণ খুদেরাও নিজের মনের কথা বলতে পারবে না।
৩. ধৈর্য রাখুন: প্রথমে সন্তানের রাগ বা ‘ট্যানট্রাম’ সামলানোর জন্য মারধর, বকাবকির প্রয়োজন নেই। বাবা-মাকে ধৈর্য রাখতে হবে। সন্তান যদি জেদ পূরণ না হওয়ায় অযথা রাগ করে, তাহলে বেশ খানিকক্ষণ তাকে সেই অবস্থায় ছেড়ে দিন। ধীরে ধীরে শিশুর মেজাজ ঠান্ডা হতে থাকলে বুঝিয়ে কথা বলুন।
৪. রাগের গল্প বলুন: সন্তানকে রাগ সম্পর্কিত কোনও গল্প শোনাতে পারেন। রাগের প্রভাব কতটা ক্ষতিকর হতে পারে তা সেই গল্প শুনে শিশু বুঝতে পারবে। সঙ্গে বুঝিয়ে বুলুন, কোনও বিষয়ে যদি শিশুর মন খারাপ হয় বা মা-বাবার প্রতি অভিমান হয় তাহলে যেন সে সরাসরি জানায়।
৫. বিশেষজ্ঞের পরামর্শ নিনঃ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিশু মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। অনেক সময়ে শিশু কোনও মানসিক সমস্যায় ভুগলে তা মা-বাবার কাছে বলতে পারে না। তখন বিশেষজ্ঞের পরামর্শ নিলে সমস্যার সমাধান হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?