বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ১৮ : ০৮Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মেট্রো হোক বা লোকাল ট্রেন, প্ল্যাটফর্মে ঢুকতে না ঢুকতেই যাত্রীদের ভিতরে ঢোকার হুড়োহুড়ির দৃশ্য বাঙালির অত্যন্ত চেনা। কিন্তু এই সিট নিয়ে কাড়াকাড়ির বিষয়টি যে শুধু বাংলাতেই সীমাবদ্ধ নয় সে কথার প্রমাণ মিলল একটি ভাইরাল রেডিট পোস্টে। দিল্লি মেট্রোতে সিট পাওয়ার সহজ উপায় বাতলে দিয়ে ভাইরাল হলেন এক নেটিজেন।
সম্প্রতি রেডিটে ‘ইল্লাস্ট্রিয়াসওয়াটার২৩০৫’ নামক এক ব্যক্তি একটি পোস্ট করেন। পোস্টের বিষয়বস্তু ছিল, ভিড় ট্রেনে বা মেট্রোতে আসন নিশ্চিত করার সহজ কিছু কৌশল। আর এই পোস্টের নিচেই হাজার হাজার মানুষ জানিয়েছেন কোন কোন কৌশলে ভিড় ট্রেনে বা মেট্রোয় সহজেই বসার সিট পাওয়া যেতে পারে। কেউ পরামর্শ দিয়েছেন চালাকি করার, কেউ আবার এমন হাস্যকর কিন্তু কার্যকর উপায় বলেছেন, যা দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা।
একজন লিখেছেন, “হঠাৎ করে কাঁদতে শুরু করুন, ব্যস দেখবেন লোকজন সিট ছেড়ে দিচ্ছে, এই কৌশল সব সময় কাজ করে।”
অন্য একজনের নাটকীয় প্রস্তাব, “স্রেফ বমি করার ভান করুন, সেটাও কাজ করে।”
যাঁরা নাটকীয় কিছু করতে চান না, তাঁদের জন্য মিলেছে অন্য টোটকা। একজনের বক্তব্য, “প্রথমে আপনার গন্তব্যের বিপরীত দিকে যান। পরের স্টেশনে নেমে ফেরার ট্রেন ধরুন—অনেক লোক ইন্টারচেঞ্জে নেমে যায়, সিট খালি হলেই আরামসে বসে পড়বেন।” একজন আবার এমন পদ্ধতি প্রয়োগ করতে বলছেন, যা লজ্জা দেবে ফেলুদা কিংবা ব্যোমকেশকেও। তাঁর পরামর্শ, “প্রতিটি যাত্রীর দিকে নজর রাখুন, বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি বিশ্লেষণ করুন— কেউ কি ফোন বা বই গুছিয়ে নিচ্ছে? কিংবা ইয়ারফোন ব্যাগে ভরে রাখছে? এই ধরনের কাজকর্ম দেখলেই বুঝবেন তারা সামনেই নামবে। সিট থেকে উঠলেই ঝাঁপিয়ে পড়ে জায়গা দখল করুন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?