বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৮ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে গিয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী। দান্তেওয়াড়ায় এক অনুষ্ঠানে অমিত শাহ ঘোষণা করেন, ছত্তিশগড়ের নকশালমুক্ত প্রতিটি গ্রামকে উন্নয়ন তহবিলে ১ কোটি টাকা দেওয়া হবে। নকশালদের আত্মসমর্পণে সক্রিয়ভাবে অবদান রাখা গ্রামগুলিকে এই তহবিল পুরস্কার হিসাবে দেবে কেন্দ্র।
২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন অমিত শাহ। সেই লক্ষ্যে এগোতেই গ্রাম পিছু ১ কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন তিনি। আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
এছাড়াও ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ২০২৬ সাল থেকে 'বাস্তার পানদুম' উৎসব জাতীয় স্বীকৃতি পাবে। এই উৎসবে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীরা। আদিবাসী ভাষা, গান ও সংস্কৃতি রক্ষা করার আহ্বানও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদিবাসী ভাষা, সঙ্গীত এবং রীতিনীতি সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন যে, এগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
ভাষণকালে শাহ আদিবাসী দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আদিবাসী অধিকারের জন্য লড়াই করা মহারাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেওকে স্মরণ করেন। তিনি সামাজিক ন্যায়বিচার নেতা বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
তেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য নতুন দরে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি বস্তা ৫০০ টাকা। টাকা সরাসরি পৌঁছে যাবে আদিবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অমিত শাহ জানান, ছত্তিশগড়ে তৈরি ধাতব শিল্প, টেরাকোটা ও কাঠের হস্তশিল্পকে 'ভোকাল ফর লোকাল' প্রকল্পের আওতায় এনে আরও প্রচার করতে হবে।
শাহ আদিবাসী নেতাদের জাতীয় স্বীকৃতি তুলে ধরেন, বিরসা মুন্ডা জয়ন্তীকে জনজাতিয় গৌরব দিবস হিসেবে পালন এবং ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্বাচনকে উল্লেখ করেন।
আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন, চার কোটিরও বেশি বাড়ি নির্মাণ, ১১ কোটি পরিবারকে এলপিজি সিলিন্ডার বিতরণ এবং ১৫ কোটি পরিবারকে পাইপলাইনে জল সরবরাহ। শাহ এমন একটি ভবিষ্যতের কথা তুলে ধরেন যেখানে, বাস্তরের তরুণরা চিকিৎসক, সরকারি কর্মচারী এবং বিভিন্ন ক্ষেত্রের পেশাদার হিসেবে আবির্ভূত হবে, হিংসার পরিবর্তে শিক্ষা এবং সুযোগের উপর জোর দেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?