রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ এপ্রিল ২০২৫ ১৭ : ২৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভের প্রচার এবার দেশের বাইরেও সমানভাবে ছড়িয়ে পড়ল। যে ত্রিবেণী সঙ্গমের জলে কিছুদিন আগেই কোটি কোটি ভক্ত স্নান করেছেন এবার সেই জল পাড়ি দিল জার্মানিতে।
দীর্ঘদিন ধরেই ত্রিবেণী সঙ্গমের জলের চাহিদা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছিল। তাই এবার বিশেষ পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। তারা শুক্রবারই ১ হাজার বোতল এই জল পাঠিয়ে দিল জার্মানিতে। সেখানে এই জলের বিরাট চাহিদা রয়েছে বলে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
চলতি বছরেই ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় ৬৬ কোটি ভক্তরা এসে স্নান করেছিলেন। তবে ভারতের এই সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হল বলেই জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ইতিমধ্যে উত্তরপ্রদেশের ৭৫ টি জেলায় এই জলের সরবরাহ করা হচ্ছে বলেও খবর মিলেছে।
এই প্রথম দেশের বাইরে এই জলকে সরবরাহ করা হল। যদি চাহিদা থাকে তাহলে আরও এমন জল সরবরাহ করা হবে। উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে এই সঙ্গমের জলকে তারা ভক্তদের মধ্যে প্রসাদের মতো করে বিতরণ করেছেন। যারা এই অনুষ্ঠানে আসতে পারেননি তাদের কাছে এটা বড় প্রাপ্তি হয়েছে।
এরপরই জার্মানি থেকে এই সঙ্গমের জলের জন্য আবেদন করা হয়। সেইমতো প্রাথমিকভাবে ১ হাজার বোতল জলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জাহাজে করে এই জলকে পাঠানো হয়েছে জার্মানিতে।
মেলার দায়িত্বে যারা ছিলেন তারা জানিয়েছেন ইতিমধ্যেই উত্তরপ্রদেশ জুড়ে ৫০ হাজার সঙ্গমের জলকে বন্টন করা হয়েছে। জার্মানিতে যে জল গিয়েছে সেখানে ৫০০ এবং ২৫০ মিলিমিটারের ১ হাজারটি বোতলকে পাঠানো হয়েছে।
প্রয়াগরাজের মুখ্য দমকল অধিকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যে এই জলের চাহিদা বাড়ছে। ইতিমধ্যে অসমে এই জলের একটি বড় ট্যাঙ্কার পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি দেশের অন্যত্র এই জলের চাহিদা থাকে তাহলে সেটিও করা হবে। এই জলের গুরুত্ব সকলের কাছে প্রচার করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?