সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Attack : সংসদের ঘটনায় পুলিশ কর্তার ছেলেকে জেরা

Sumit | ২১ ডিসেম্বর ২০২৩ ২০ : ৩৯Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য,দিল্লি : লোকসভায় নিরাপত্তা বলয় বিঘ্নিত হওয়ার ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের ছেলেকে আটক করেছে দিল্লি পুলিশ। কর্নাটকের বাগালকোট থেকে তাঁকে আটক করে দিল্লিতে আনা হয়। শ্রীকৃষ্ণ জাগালি নামে আটক হওয়া যুবক ডি মনোরঞ্জনের ঘনিষ্ঠ বন্ধু। এই মনোরঞ্জন গত ১৩ ডিসেম্বর লোকসভার দর্শকাসন থেকে মূল সভাকক্ষে ঝাঁপ দিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সহপাঠী মনোরঞ্জন এবং শ্রীকৃষ্ণ। মনোরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করেই শ্রীকৃষ্ণের নাম পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন আটক হওয়া শ্রীকৃষ্ণ অবসরপ্রাপ্ত ডিএসপির ছেলে। বাগালকোটের বাড়ি থেকেই কাজ করতেন শ্রীকৃষ্ণ। তাঁর বোন স্পন্দা জানিয়েছেন, কোনও ভুল কাজ করেননি তাঁর ভাই। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, " এটা সত্যি যে দিল্লি পুলিশ এসেছিল। আমার ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে আমরা পূর্ণ সহযোগিতা করেছি। শ্রীকৃষ্ণ কোনও ভুল কাজ করেনি। তিনি এবং মনোরঞ্জন একই ঘরে থাকতেন এবং তাঁরা সহপাঠী ছিলেন। এখন আমার ভাই বাড়ি থেকে কাজ করে।" এদিকে,ধৃত ৬ জনকে আজ আদালতে তোলা হলে তাদের ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় আদালত। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে তারা তদন্তকারীদের জানিয়েছে, মণিপুরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল। এছাড়াও বেকারত্ব এবং কৃষকদের সমস্যা তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। যদিও সমস্ত বিষয় নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া