বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ এপ্রিল ২০২৫ ০১ : ১৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বৃদ্ধাশ্রমে যেতে রাজি হননি শাশুড়ি। এমনকী স্বামীও জানান, মা তাঁর কাছেই থাকবেন। এতেই ক্ষুব্ধ স্ত্রী। সামান্য পারিবারিক অশান্তির জেরে শাশুড়ি ও স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বাড়ির মধ্যে যেভাবে স্ত্রী শারীরিক নির্যাতন করেন, তা এবার প্রকাশ্যে আনলেন স্বামী। থানায় সিসিটিভি ফুটেজ জমা দিয়ে আশঙ্কা প্রকাশ করলেন, মিরাটের মুসকান রাস্তোগির মতোই স্ত্রী তাঁদের মেরে ফেলবেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রে। বিশাল বাত্রা ও তাঁর মা সরলা যাত্রা থানায় তরুণীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে জানিয়েছেন, সরলাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান তরুণী। বিশাল তাতে রাজি না হওয়ায় বাড়িতে বাপের বাড়ির সদস্যদের ডেকে পাঠান তরুণী। সেদিনই হেনস্থার ঘটনাটি ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পয়লা এপ্রিল তরুণীর বাবা, ভাই ওই বাড়িতে ঢোকেন। বাড়িতে পা রেখেই বিশালকে থাপ্পড় মারেন তরুণীর বাবা। নিজেকে বাঁচাতে শ্বশুরের দিকে তেড়ে যান বিশাল। তখনই ছেলেকে বাঁচাতে ছুটে আসেন সরলা। এই পরিস্থিতিতে তরুণী এগিয়ে এসে শাশুড়িকে মারধর করেন। শাশুড়ির চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যান একপাশে। তারপর সকলের সামনেই মারধর করেন।
অন্যদিকে তরুণীর ভাই ও কয়েকজন গুন্ডা ঘরে ঢুকে বিশালকে মারধর করতে শুরু করেন। ঘর থেকে টেনে রাস্তায় বের করেও মারধর করতে থাকেন। প্রতিবেশীরা থামাতে গেলে, তাঁদের হুমকি দেন গুন্ডারা। থানায় পুলিশের সামনেই বিশাল ও সরলাকে মেরে ফেলার হুমকি দেন তরুণীর ভাই। বিশাল আরও জানিয়েছেন, তাঁদের বাড়ি, সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করছেন স্ত্রী। বারবার প্রাণনাশের হুমকিও দেন। অভিযোগের ভিত্তিতে তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?