বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মায়ানমারে আরও ৪৪২ টন খাবার পাঠালো ভারত, ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে কী কী পাঠানো হল?

AD | ০৫ এপ্রিল ২০২৫ ০০ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ টন খাবার পাঠালো ভারত। শনিবার মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ উপকূলীয় এলাকার থিলাওয়া বন্দরে পৌঁছেছে ভারতের পাঠানো ত্রাণ। ইয়াঙ্গনের মুখ্যমন্ত্রীর হাতে সেই ত্রাণ তুলে দেওয়া হয়েছে।

গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। ভয়াবহ ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধার, মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং চিকিৎসা সহায়তা-সহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ভারত 'অপারেশন ব্রহ্মা' শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মায়ানমারে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছিল ভারত। শনিবার ফের পাঠানো হল ত্রাণ।

ইয়াঙ্গনে ভারতীয় দূতাবাস মায়ানমারে সেই ত্রাণ পৌঁছনোর কথা সমাজমাধ্যম এক্স-এ জানিয়েছে। ১ এপ্রিল বিশাখাপত্তনম থেকে খাবার নিয়ে রওনা হয়েছিল আইএনএস ঘড়িয়াল। নৌসেনার জাহাজে কী কী খাবার, কত পরিমাণে পাঠানো হচ্ছে মায়ানমারে, তখন বিবৃতি দিয়ে জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। সেই বিবৃতি অনুযায়ী, ৪০৫ মেট্রিক টন চাল, ৩০ মেট্রিক টন ভোজ্য তেল, পাঁচ মেট্রিক টন বিস্কুট, ২ মেট্রিক টন ইনস্ট্যান্ট নুডল্‌স পাঠিয়েছে ভারত। এর আগেও নৌসেনার জাহাজে বেশ কয়েক টন খাবার পাঠানো হয়েছে মায়ানমারে।

শুক্রবার, ভারত এবং অন্যান্য কোয়াড অন্তর্ভূক্ত দেশ- অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা মিলে মায়ানমারকে ২০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া