বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছেলেকে নিয়ে চেঁচামিচি, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলাই কাল হল মহিলার, জরিমানা ৫০ হাজার টাকা

RD | ০৫ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন স্বামী ও শ্বশুড়-শাশুরির বিরুদ্ধে ছেলেকে দেখতে এসে হইহট্টগোলের অভিযোগ তুলেছিলেন বিবাহবিচ্ছান্না মহিলা। দিল্লি হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন। কিন্তু, তথ্য প্রমাণ যাচাই করে বিচারপতিরা মামলাকারী মহিকাকেই ৫০ হাজার টাকা জরিমানা করেন! অশান্তিতে ওই মহিলাই প্ররোচনা দিয়েছেন বলে পর্যবেক্ষণে জানানো হয়েছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি রেণু ভাটনাগরের ডিভিশন বেঞ্চে সম্প্রতি একটি মামলা ওঠে। মামলাকারী মহিলা জানান, কয়েক বছর আগে তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়েছে। একমাত্র সন্তান থাকে তাঁর কাছে, তিনিই দেখাশোনা করেন। পরিবার আদালতের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সন্তানকে বাবা ও তাঁর বাড়ির লোক দেখতে যেতে পারবেন। কিন্তু, ছেলে যখন বাবা এবা ঠাকুরদাদা ও ঠাকুরমা দেখতে আসেন, তখন তাঁরা হট্টগোল করেন বলে অভিযোগ ওই মহিলার। সন্তানের উপর এইসব মানসিক প্রভাব ফেলছে বলেও দাবি করেন। প্রাক্তন স্বামী ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে পারিবার আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তোলেন মহিলা। নিজের অভিয়োগের সপক্ষে একটি ভিডিও ফুটেজও মহিলা আদালতে জমা দেন। 

যে দিন সন্তানকে দেখতে এসেছিলেন তার বাবা এবং দাদু-ঠাকুরমা সেদিনই ভিডিও-টি রেকর্ড করেছিলেন মহিলাই। কিন্তু ভিডিও পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার পর তাজ্জব বিচারকরা। মহিলাকেই অশান্তিতে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, ভিডিও থেকে পরিষ্কার অশান্তি করতে তিনি তাঁর প্রাক্তন স্বামীকে প্ররোচনা দিয়েছিলেন। মহিলার বার বার এমন কিছু কথায় তাঁর প্রাক্তন স্বামী মেজাজ হারান। ভিডিও থেকে স্পষ্ট হয় যে, স্বামীর পরিবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিল, তখন অবশ্য আবেদনকারী তাঁদের উপহাস করেছিলেন। \

এরপরই আদালত মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করে। এই জরিমানা চার সপ্তাহের মধ্যে দিতে হবে। দিল্লি হাইকোর্টের নির্দেশ, মিথ্যা অভিযোগে মামলা করার জন্য প্রাক্তন স্বামীকে ২৫ হাজার টাকা দেবেন মহিলা। বাকি ২৫ হাজার টাকা দিতে হবে দিল্লি হাইকোর্টের আইনজীবীদের 'ওয়েলফেয়ার ফান্ড'-কে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া