বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী উপজাতির বড় ধরণের ক্ষতির আশঙ্কা মানবাধিকার সংগঠনগুলিকে উদ্বিগ্ন করে তুলেছে। একজন আমেরিকান পর্যটক গোপনে ওই দ্বীপে যাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে হয়েছে। জানা গিয়েছে, তিনি সেখানে একটি কোকাকোলার বোতল রেখে এসেছেন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পর্যটককে গ্রেপ্তারের পর, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই উপজাতির জন্য আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোকাকোলা এই উপজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিলান উপজাতির বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই। সেন্টিনেলিজ জনগণ বহিরাগত কারও সঙ্গে দেখা করতে পছন্দ করে না। ২০১৮ সালে, একজন আমেরিকান ব্যক্তি সেখানে বেড়াতে যাওয়ার চেষ্টা করেছিলেন, যাঁকে দ্বীপবাসীরা হত্যা করেছিলেন। সম্প্রতি একজন আমেরিকান ইউটিউবার এই দ্বীপে ভ্রমণ করে সবাইকে অবাক করে দিয়েছেন।
আন্দামান কর্তৃপক্ষ মিখাইলো ভিক্টোরোভিচ পলিয়াকভ নামে ওই আমেরিকান নাগরিককে গ্রেপ্তার করেছে। ২৪ বছর বয়সী ভিক্টোরোভিচ সম্প্রতি উত্তর সেন্টিনেল দ্বীপে ঘুরতে গিয়েছিলেন। তিনি সেন্টিনেলিজ উপজাতির মানুষদের নারকেল এবং কোকাকোলা দেওয়ার চেষ্টা করেছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, ভিক্টোরোভিচ একটি নৌকায় চেপে ওই দ্বীপে পৌঁছেছিলেন। সেখানে পৌঁছে নানা অঙ্গভঙ্গি করে দ্বীপবাসীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। যখন কেউ আসেননি, তখন তিনি দ্বীপে অবতরণ করেন এবং সেখানে নারকেল এবং কোকাকোলা রেখে ফিরে আসেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান পুলিশ সূত্রের উদ্ধৃত করে জানিয়েছে, কোকাকোলার ক্যানটি এখনও উদ্ধার করা হয়নি। শীঘ্রই এটি উদ্ধার হওয়ার সম্ভাবনা কম, কারণ দ্বীপে পুলিশের প্রবেশও নিষিদ্ধ। সেন্টিনেলিজ উপজাতির বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তাই সাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতাও নেই সেখানকার বাসিন্দাদের। বাইরের লোকেদের সংস্পর্শে আসলে তাঁদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দ্বীপে বসবাসকারী উপজাতিটি কোনও নতুন ধরণের জীবাণুর সংস্পর্শে আসতে পারে, যা ভয়াবহ মহামারি সৃষ্টি করতে পারে। সেন্টিনেলিজ জনগণের দেহ সোডা জাতীয় পানীয়ের জন্য প্রস্তুত নয় এবং এটি তাঁদের জন্য বিপজ্জনক হতে পারে।
ভিক্টোরোভিচের সেন্টিনেল সফরের সমালোচনা করেছেন সকলে। আদিবাসী অধিকার গোষ্ঠী সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেছেন, "এটা বিশ্বাস করা কঠিন যে কেউ এতটা বেপরোয়া এবং বোকা হতে পারে। এই ব্যক্তি কেবল নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, বরং সমগ্র সেন্টিনেলিজ উপজাতির জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?